Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ১৮ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে আরিয়ান খানের (Shah Rukh Khan) পরিচালনায় প্রথম প্রজেক্ট ‘দ্য ব্যাডস অফ বলিউড’ । নেটফ্লিক্সে দেখা যাবে এটি। ছবিটি মুক্তির আগে আয়োজিত হয় একটি বিশেষ স্ক্রিনিং বা প্রদর্শনী অনুষ্ঠান, যেখানে বলিউডের একঝাঁক তারকাকে দেখা যায়। বিশেষ করে খান পরিবারকে একসাথে দেখে ভীষণ খুশি অনুরাগী থেকে দর্শক।
কীভাবে ধরা দিলেন খান পরিবার? কারা কারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে?
মূল আকর্ষণ (Shah Rukh Khan)
এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan) ও তাঁর পরিবার। অনুষ্ঠানে শাহরুখ খানকে দেখা যায় গাঢ় নীল রঙের একটি স্টাইলিশ শ্যুটে। গৌরী খান (Gauri Khan) এসেছিলেন নীল রঙের একটি গাউন পরে। তাঁর পাশে থাকা সুহানা খানকে (Suhana Khan) দেখা যায় উজ্জ্বল হলুদ রঙের পোশাকে, যেটি রীতিমত নজর কেড়ে নেয় উপস্থিত সবার। খান পরিবারকে একসঙ্গে দেখে উপস্থিত ভক্ত ও মিডিয়ার মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
উপস্থিত তারকারা (Shah Rukh Khan)
এই অনুষ্ঠানে বলিউডের একঝাঁক তারকারা উপস্থিত (Shah Rukh Khan) ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন আলিয়া ভাট, করণ জোহর, ফারহান আখতার, মাধুরী দীক্ষিত, রণবীর কাপুর, ভিকি কৌশল সহ আরও অনেকেই।
মন ছুঁয়ে যাওয়া মুহূর্ত
সবচেয়ে হৃদয় ছুঁয়ে যাওয়া মুহূর্ত ছিল যখন আরিয়ান খান (Aryan Khan) নিজেই ক্যামেরা হাতে বাবার ছবি তোলেন। একপ্রকার ফ্রেমে বন্দি করলেন বাবা শাহরুখ খানকে। সেই সময় উপস্থিত ফটোগ্রাফাররাও মুহূর্তটি ধরে রাখতে ভুল করেননি। পরে আরিয়ান নিজেও পুরো পরিবারের সঙ্গে দাঁড়িয়ে পোজ দেন ।
আত্মপ্রকাশ করা
আরিয়ান খান (Aryan Khan) এর আগে খুব একটা জনসমক্ষে আসতেন না। তবে এবার নিজের প্রথম পরিচালনার কাজে আত্মপ্রকাশ করে তিনি যেন নিজের জায়গা তৈরি করার প্রস্তুতি নিচ্ছেন। ‘দ্য ব্যাডস অফ বলিউড’ মূলত বলিউডের গ্ল্যামার ও বাস্তবতার মিশেলে তৈরি। সম্ভবত যেখানে তুলে ধরা হয়েছে ইন্ডাস্ট্রির অন্দরমহলের গল্প।
আরও পড়ুন: Anirban Bhattacharya: “এক্ষুনি বিচার কর… ” জিততে মরিয়া, মানুষের জন্য ময়দানে অনির্বাণ
এই বিশেষ অনুষ্ঠানটি শুধু একটি নতুন পরিচালকের আত্মপ্রকাশ নয়, ছিল এক তারকা পরিবারের আবেগ, ভালোবাসা ও বন্ধনের প্রকাশ। বলিউডে খান পরিবার যে এখনও দারুণ ভাবে প্রাসঙ্গিক , সেটাও যেন আরও একবার প্রমাণ হল।
‘দ্য ব্যাডস অফ বলিউড’ ১৮ সেপ্টেম্বর থেকে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে । এখন দেখার ,দর্শক কতটা ভালোবাসা দেন আরিয়ানের এই নতুন উদ্যোগকে। তবে তার আগে এই আয়োজনেই বাজিমাত করল খান পরিবার।


