Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলা অভিনয় জগতে অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti ) এখন এক পরিচিত এবং সম্মানিত মুখ। থিয়েটার দিয়ে যাত্রা শুরু হলেও আজ তিনি সমান ভাবে জনপ্রিয় সিনেমা, ওয়েব সিরিজ এবং টেলিভিশনেও। তাঁর অভিনয়ে যেমন রয়েছে দৃঢ়তা, তেমনই রয়েছে সংবেদনশীলতা। চরিত্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষা, নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসা ,এইসবই অনির্বাণের কাজের বড় বৈশিষ্ট্য। বহু বছর পর এবছর তিনি কলকাতার পুজোয় থাকছেন । বন্ধুদের সঙ্গে আড্ডা, ঠাকুর দেখা, খাওয়া-দাওয়া ,সব মিলিয়ে এবারের উৎসব অনির্বাণের জন্য বিশেষ। পুজোতে কী প্ল্যান করেছেন অভিনেতা ? অন্য বছর পুজোর সময় কোথায় যান তিনি? ঠাকুর দেখার কি প্ল্যান করেছেন? জানালেন ট্রাইব টিভিকে।

বহু বছর পর নিজের শহরে (Anirban Chakrabarti)
দীর্ঘদিন পর এই প্রথমবার, দুর্গাপুজোর সময় কলকাতায় থাকছেন জনপ্রিয় অভিনেতা অনির্বাণ চক্রবর্তী (Anirban)। প্রতি বছরই পুজোর সময় শহরের বাইরে থাকেন তিনি। তবে এ বছর অনেক অপেক্ষার পর পুজোর আমেজটা শহরেই উপভোগ করতে চলেছেন তিনি। স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত অনির্বাণ, কারণ বহু বছর পর নিজের শহরে ঠাকুর দেখা, বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা, আর প্যান্ডেল হপিং,সবকিছুরই স্বাদ নিতে পারবেন তিনি।

আনন্দ কমবে না (Anirban Chakrabarti)
অনির্বাণ (Anirban) জানিয়েছেন, তাঁর এই বছরের পুজোটা একটু আলাদাই হতে চলেছে। যদিও শেষ মুহূর্তে তাঁর কাজের সূচি ঠিকঠাক হওয়ায় অনেকটাই হালকা হতে পেরেছেন, তবু পুজোর সময় কোনও বড় ট্রিপ বা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেননি। এই বিষয়ে একটু মন খারাপও রয়েছে অভিনেতার। কিন্তু সেটা মোটেও তাঁর উৎসবের আনন্দকে কমিয়ে দিতে পারবে না।
অনির্বাণ চক্রবর্তী (Anirban) মনে করেন, ঘুরতে যেতে না পারলেও নিজের শহরে থেকে, পুজোর আসল রঙ, উৎসবের আবেগটা অনেক বেশি করে উপভোগ করা সম্ভব। তাই এই বছরটা তিনি পুরোপুরি ভাবে বন্ধুদের সাথে কলকাতার রঙিন পুজোকে উপভোগ করতে চান।

ঠাকুর দেখার প্ল্যান (Anirban Chakrabarti)
অনির্বাণ (Anirban) জানিয়েছেন, এবারের পুজোয় তিনি প্যান্ডেল হপিংএ যাবেন। সাউথ কলকাতা ও নর্থ কলকাতার বেশ কিছু বিখ্যাত পুজো মণ্ডপ ঘুরে দেখবেন। শুধু তাই নয়, পুজোর সময় বিভিন্ন চ্যানেলের ‘পুজো আড্ডা’তেও দেখা যাবে তাঁকে। দর্শকদের সঙ্গে ভাগ করে নেবেন ভালোবাসার গল্প আর আনন্দের মুহূর্ত।
খাওয়া দাওয়া (Anirban Chakrabarti)
সবচেয়ে বেশি অপেক্ষায় অনির্বাণ আছেন ,বন্ধুদের সঙ্গে আড্ডার জন্য। পুজোর একান্ত প্রিয় অংশ, নবমীর দিন মাংস খাওয়াও রয়েছে তাঁর তালিকায়। চুটিয়ে খাওয়া দাওয়া থেকে শুরু করে আড্ডা সবই থাকবে অভিনেতার পুজোর প্ল্যানিংয়ে।
সব মিলিয়ে, অনির্বাণের এবারের পুজো একেবারেই স্পেশাল হতে চলেছে। না হয়, দূরে কোথাও বেড়াতে যাওয়া হলো না, তবু শহরের পুজো, বন্ধুদের সান্নিধ্য আর আত্মীয়দের সঙ্গে সময় কাটানো । সব কিছুই যেন এই বছরের পুজোকে আরো রঙিন করে তুলেছে। একদিকে যেমন কাশফুলের দোলা, তেমনি অনির্বাণের মনেও এখন পুজোর হাওয়া। বহু বছর পর নিজের শহরের এই উৎসবে ডুবে যেতে চান তিনি।



