Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পারথের পর অ্যাডিলেডেও শূন্য রানে ফিরতে হলো বিরাটকে। অ্যাডিলেড ওভালে বিরাট কোহলির রেকর্ড বরাবরই ভাল থাকলেও সেই রেকর্ড ভাঙলো এবার (Ind vs Aus)।
ব্যর্থ বিরাট, রানে ফিরলেন রোহিত (Ind vs Aus)
প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারের পর সমর্থকরা তাকিয়ে ছিলেন দ্বিতীয় ম্যাচের দিকে। প্রথম ম্যাচে রান পাননি রোহিত শর্মা এবং বিরাট কোহলি। সবার একটাই প্রত্যাশা ছিল তাদের প্রিয় জুটিকে রানে ফিরতে দেখা। তবে দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হলেন কোহলি। মাত্র চার বল খেললেন কোহলি। দুই ম্যাচেই তার স্কোর শূন্য। দুই ম্যাচে রান না পেয়ে চাপে ‘কিং’ কোহলি। অ্যাডিলেড ওভাল বরাবরের শক্ত ঘাঁটি বলেই পরিচিত তার জন্য। কিন্তু তার ফর্ম প্রশ্ন তুলে দিচ্ছে ২০২৭ সালের বিশ্বকাপে খেলা নিয়ে (Ind vs Aus)।
দ্বিতীয় ম্যাচেও গিলের টস ভাগ্য তার পক্ষে থাকে না। শেষ ১০টা ম্যাচে তিনি মাত্র একটা টস জিতেছেন। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। স্টার্কের ওভারে খাতা খোলে টিম ইন্ডিয়া। এক ওভারে জোড়া চার আসে শুভমন গিল রোহিত শর্মার ব্যাটে। তবে তার কিছুক্ষণ পরেই ফিরতে হয় গিলকে। ফুল লেংথ ডেলিভারি মাটির দিকে মারতে গিয়ে আউট হন তিনি। কিন্তু বলটা চিপ করে চলে যায় মিচেল মার্শের হাতে। সহজেই ক্যাচ ধরেন মার্শ। ৯ বলে ৯ রান করে ফিরলেন শুবমান। তবে আজ ফর্মে ফিরেছেন দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন তিনি। এই প্রতিবেদনটা লেখা পর্যন্ত তার স্কোর ৯০ বলে ৬৮ রান। ৬টি চার ও ২টি ছক্কা দিয়ে সাজানো তার ইনিংস।

আরও পড়ুন: Stock Market Rise: লগ্নিকারীদের মুখে হাসি ফোটালো সেনসেক্স ও নিফটি৫০-র বিপুল বৃদ্ধি
রোহিত শর্মাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন শ্রেয়স আইয়ার। তিনি ৬৭ বলে ৫০ রান করে অপরাজিত রয়েছেন। তার ঝুলিতে রয়েছে ৫টি চার। ভারত এই মুহূর্তে ২ উইকেট হারিয়ে তুলেছে ১৩৫ রান। তবে ভারতকে চিন্তায় রাখলো বিরাট কোহলির ফর্ম। এখন সমর্থকরা তাকিয়ে কবে ব্যাট হাতে চেনা ছন্দে পাওয়া যায় ‘কিং’ কোহলিকে (Ind vs Aus)।
ভারতের প্রথম একাদশ
রোহিত শর্মা, শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ


