Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ২৬,০০০ ছাড়াল নিফটি৫০, সেনসেক্স বাড়ল ৮০০ পয়েন্ট (Stock Market Rise)। কোন ফ্যাক্টরে এই বিপুল বৃদ্ধি?
দুই সূচকের পয়েন্ট বৃদ্ধি (Stock Market Rise)
দিওয়ালির ছুটির পর বাজার খুলতেই দেশের দুই বেঞ্চমার্ক ইনডেক্সের বড় বৃদ্ধি হলো। শেষ ক্লোজিংয়ের থেকে পয়েন্ট হারিয়ে বৃহস্পতিবার ওপেনিং নেয় সেনসেক্স ও নিফটি৫০। এশিয়ার অধিকাংশ বাজারই ডাউন ছিল। শেষ ট্রেডিংয়ে পতন হয়েছে আমেরিকার স্টক মার্কেটেও। তবে এই পরিস্থিতির মধ্যেও দেশের শেয়ার বাজার সাক্ষী থাকলো এই বিপুল বৃদ্ধির (Stock Market Rise)। এই বৃদ্ধি কারণ নিয়ে কী বলছেন বিষেসজ্ঞরা?
নিফটি৫০-র ওপেনিং হয়েছে শেষ ক্লোজ়িংয়ের থেকে ০.৭৩ শতাংশ বা ১৮৮ পয়েন্ট বেশিতে। যার কারণে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক নিফটি৫০ পৌঁছে গিয়েছে ২৬ হাজার ৫৭ পয়েন্টে। ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরে শেষবার নিফটি৫০ ছিল ২৬,০০০ উপরে। অন্যদিকে সেনসেক্সের ওপেনিং হয়েছে শেষ ক্লোজিংয়ের থেকে ০.৮৬ শতাংশ বা ৭২৭ পয়েন্টে বেশিতে। এর জেরে বম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক পৌঁছে গিয়েছে ৮৫ হাজার ১৫৪ পয়েন্টে। আর কিছুক্ষণ যেতেই এই সেনসেক্সের বৃদ্ধি ৮০০ পয়েন্ট ছাড়িয়ে যায়।

সেনসেক্স ও নিফটি৫০-র বড় বৃদ্ধি হলেও মিড ক্যাপ ইনডেক্স বেড়েছে মাত্র ০.২ শতাংশ। ডাউন রয়েছে স্মল ক্যাপ ইনডেক্স। কিন্তু নিফটি ব্যাঙ্ক সেক্টরাল ইনডেক্স ০.৫০% বেড়ে পৌঁছেছে ৫৮ হাজার ২০০ পয়েন্টে। শুধু বৃহস্পতিবার নয় শেষ পাঁচ ট্রেডিং সেশনে সেনসেক্স ও নিফটি৫০-র মতো দেশের প্রধান দুই বেঞ্চমার্ক ইনডেক্সের বৃদ্ধি হয়েছে প্রায় ৩ শতাংশ।
আরও পড়ুন: INCOSPAR: পদ্মভূষণপ্রাপ্ত এই বিজ্ঞানীর অবদান আজও কেন অনুপ্রেরণা বিজ্ঞানমহলে?
এই বিপুল বৃদ্ধির কারণ হিসেবে জিওজিৎ ইনভেস্টমেন্টের চিফ ইনভেস্টমেন্ট স্ট্যাটেজিস্ট ভিকে বিজয়কুমার বলেছেন ‘আমেরিকা ও ভারতের মধ্যে বাণিজ্যিক চুক্তি নিয়ে একাধিক সুখবর পাওয়া গিয়েছে। বর্তমান অবস্থা থেকে ভারতীয় পণ্যে ১৫ থেকে ১৬ শতাংশ শুল্ক কমাতে পারে আমেরিকা প্রশাসন। যা মার্কেটে ইতিবাচক প্রভাব ফেলেছে। এই বাণিজ্য চুক্তি ভারতীয় অর্থনীতির জন্যও পজিটিভ ভাব আনবে। বাজারে বৃদ্ধি হয়েছে ফেস্টিভ্যাল সিজন থেকেই। সেই ধারায় অব্যাহত রয়েছে (Stock Market Rise)।’
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


