Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় জনপ্রিয় (Anurag Dobhal) নেটপ্রভাবী অনুরাগ ডোভাল, যিনি ‘UK07 রাইডার’ নামেই বেশি পরিচিত, সম্প্রতি এক বিতর্কিত ঘটনার জেরে আবারও আলোচনায়। ইনস্টাগ্রামে লাইভ চলাকালীন তাঁর একটি গাড়ি দুর্ঘটনার ভিডিও ভাইরাল হতেই নেটমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা। অনেকেই মনে করছেন, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং মানসিক চাপে আত্মহত্যার চেষ্টাও হতে পারে। যদিও এই দাবি নিয়ে নিশ্চিত কোনও তথ্য এখনও সামনে আসেনি।
মানসিকভাবে হেনস্থা (Anurag Dobhal)
কয়েকদিন আগেই অনুরাগ সোশ্যাল মিডিয়ায় (Anurag Dobhal) একটি দীর্ঘ লাইভ ভিডিও করেন। সেখানে তিনি নিজের ব্যক্তিগত জীবনের নানা সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে ভিন্ন ধর্মে বিয়ে করার পর থেকে পরিবারে অশান্তি এবং মানসিক চাপের কথা জানান তিনি। তাঁর দাবি, এই সম্পর্ককে মেনে নিতে পারেননি পরিবারের কিছু সদস্য। সেই কারণেই তাঁকে মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ করেন অনুরাগ।

শারীরিক অবস্থা কেমন? (Anurag Dobhal)
জানা যায়, তাঁর স্ত্রী ঋতিকার সঙ্গে সোশ্যাল মিডিয়াতেই (Anurag Dobhal) আলাপ হয়েছিল। সেখান থেকেই ধীরে ধীরে প্রেম এবং পরে বিয়ের সিদ্ধান্ত। কিন্তু বিয়ের আগের কয়েকদিন থেকেই নাকি পরিবারের আপত্তি শুরু হয়। এমনকি অনুরাগের কথায়, বিয়ের মাত্র কয়েকদিন আগে তাঁর বাবা-মা এই সম্পর্ক মেনে নিতে অস্বীকার করেন। এই পরিস্থিতির মধ্যেই ইনস্টাগ্রাম লাইভ করতে করতে তাঁর গাড়ি দুর্ঘটনার খবর সামনে আসে। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং অনুরাগের অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করতে শুরু করেন। অনেকেই জানতে চান, তাঁর শারীরিক অবস্থা কেমন। সূত্রের খবর, দুর্ঘটনাটি বড় হলেও অনুরাগ গুরুতরভাবে আহত হননি।

কী কারণে দুর্ঘটনা?
তবে লাইভে করা তাঁর কিছু মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সেখানে তিনি বলেছিলেন, “পরের জন্মে ভালোবাসা দিও মা।” এই বক্তব্য ঘিরেই অনেকেই অনুমান করছেন, তিনি গভীর মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছিলেন। যদিও অন্য একাংশের মতে, লাইভ করতে করতে গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
আরও পড়ুন: Droupadi Murmu: বঙ্গ সফরে এসে মমতায় ক্ষুব্ধ রাষ্ট্রপতি মুর্মু!
উল্লেখ্য, অনুরাগ ডোভাল জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ১৭’-তেও অংশ নিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর বিপুল সংখ্যক অনুসারী রয়েছে। তাই এই ঘটনার পর থেকেই নেটদুনিয়ায় তাঁর সুস্থতা নিয়েই এখন সবচেয়ে বেশি আলোচনা চলছে।


