Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বোনের বিয়ের আনন্দে ভাসতে ভাসতেই কি (Kriti Sanon) নিজের জীবনের নতুন অধ্যায়ের ইঙ্গিত দিলেন কৃতি সেনন? সম্প্রতি সংগীতশিল্পী স্টেবিন বেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন কৃতির ছোট বোন নূপুর সেনন। এই পারিবারিক অনুষ্ঠানের নানা মুহূর্ত নিজেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কৃতি। বোনের গাঁটছড়ার সময়ে আবেগে ভেসে যেতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু সেই আনন্দঘন পরিবেশেই কি নিজের সম্পর্কের দিকেও আলো ফেললেন বলিউড তারকা?
প্রশ্ন এড়িয়ে গিয়েছেন হাসিমুখে (Kriti Sanon)
গত কয়েক মাস ধরেই কৃতির ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা (Kriti Sanon) তুঙ্গে। বারবারই শোনা গিয়েছে ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। বিমানবন্দর থেকে শুরু করে পারিবারিক অনুষ্ঠান-একাধিক জায়গায় তাঁদের একসঙ্গে দেখা গেলেও সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি কৃতি। সব প্রশ্ন এড়িয়ে গিয়েছেন হাসিমুখে। তবে এবার যেন নীরবতা ভাঙার ইঙ্গিত মিলল পরোক্ষভাবেই।

নীরবতা ভাঙার ইঙ্গিত! (Kriti Sanon)
নূপুরের বিয়ের অনুষ্ঠান থেকে বেশ কয়েকটি ছবি সমাজমাধ্যমে (Kriti Sanon) শেয়ার করেছেন কবীর বাহিয়া। সেই ছবিগুলির মধ্যেই একটি বিশেষ ছবি নজর কেড়েছে অনুরাগীদের। সেখানে কৃতির সঙ্গে কবীরকে দেখা গিয়েছে পাশাপাশি দাঁড়িয়ে। ছবির ক্যাপশনে কবীর লিখেছেন, “অসাধারণ কিছু স্মৃতি ও মানুষ।” এই একটি বাক্যই যেন আগুনে ঘি ঢালল। মুহূর্তের মধ্যেই ছবিটি ভাইরাল হয়ে যায়।
এই ছবিই কি সম্পর্কের সিলমোহর?
ছবিতে কৃতিকে দেখা যাচ্ছে সবুজ রঙের গাউনে, অন্যদিকে কবীর পরেছেন সাদা রঙের ব্লেজার স্যুট। তাঁদের পোশাক ও শরীরী ভাষা দেখে অনেকেই বলছেন, তাঁরা একেবারেই যুগলের মতো ক্যামেরাবন্দি হয়েছেন। অনুরাগীদের একাংশ মন্তব্য করেছেন, “বোনের বিয়ে হয়ে গেল, এবার আপনার পালা।” কেউ কেউ আবার সরাসরি লিখেছেন, “মেড ফর ইচ আদার।” এতদিনের জল্পনার পর এই ছবিকেই কি সম্পর্কের সিলমোহর হিসেবে ধরছেন ভক্তরা?

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কৃতি ও কবীরের বিয়ের ঘণ্টা কি তবে খুব কাছেই? নাকি সবটাই কেবল বন্ধুত্বের মুহূর্ত? এই বিষয়ে এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটে রয়েছেন অভিনেত্রী। কোনও স্পষ্ট বার্তা বা ঘোষণা করেননি তিনি। তবে অনুরাগীদের মতে, কখনও কখনও নীরবতাই অনেক কথা বলে দেয়।


