Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টলিউড ও বলিউডের সুরের জগতে অরিজিৎ সিং (Arijit Singh) আজ এক অনন্য নাম। তাঁর কণ্ঠ মানেই আবেগ, প্রেম আর ব্যথার এক অসাধারণ মিশেল। ‘তুম হি হো’, ‘চন্না মেরেয়া’, ‘গেরুয়া’ থেকে শুরু করে সাম্প্রতিক ‘কেশরিয়া’— প্রতিটি গানেই অরিজিৎ ছুঁয়ে গেছেন কোটি শ্রোতার হৃদয়। সম্প্রতি গুঞ্জন উঠেছে তিনি নাকি বাংলাদেশ ঢাকায় শো করতে চলেছেন। চলুন বিষয়টি কথাটা সত্যি, তা জেনে নেওয়া যাক।
গুঞ্জন বা পোস্ট (Arijit Singh)
ঢাকার এক পেজ ‘ট্রিপল টাইম কমিউনিকেশনস’ একটি ভোটিং পোল-সংক্রান্ত পোস্ট করার পর থেকেই শুরু হয় জল্পনা। পোস্টে বলা হয় – গোপন পরিকল্পনায় ‘অরিজিৎ সিং লাইভ ইন ঢাকা’ নামের একটি কনসার্ট হতে পারে। এরপর ‘টিকিট টুমরো’ নামে একটি পেজ ওই দাবিকে এগিয়ে নিয়ে গিয়ে একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা যায় অরিজিৎ সিংয়ের (Arijit Singh) বিভিন্ন শো’র ক্লিপিংস এবং লেখা– ‘বাংলাদেশে অরিজিৎ সিংয়ের লাইভ কনসার্ট বাস্তবে ঘটুক, সেই আকাঙ্ক্ষা প্রকাশ’।
আয়োজক কী বলছেন?
টিকিট টুমরো বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোকে জানিয়েছে– তারা ‘অরিজিৎ সিং লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্ট নিয়ে কাজ করছে। তবে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। অর্থাৎ, শুধু প্রাথমিক পর্যায়ে রয়েছে আলোচনা (Arijit Singh)।
ভক্ত ও দলীয় প্রতিক্রিয়া
অরিজিত সিংয়ের (Arijit Singh) বাংলাদেশের ভক্তরা অপেক্ষায় রয়েছেন। যদিও গুঞ্জন দ্রুত জোরালো হয়েছে, তাঁর কিছু ফ্যানপেজ থেকে দাবি করা হয়েছে যে,এই দাবি বা জল্পনা একেবারে ভুল। অপরদিকে, গায়ক ও তাঁর টিম এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেননি।

সমান জনপ্রিয়তা
অরিজিতের গানে রয়েছে এক বিশেষ আবেগের ছোঁয়া। তাঁর কণ্ঠে ভাঙা হৃদয়ের যন্ত্রণা যেমন সত্যি লাগে, তেমনি প্রেমের অনুভূতিও হয়ে ওঠে মায়াময়। তাই তিনি শুধু ভারতের নয়, বিশ্বের বহু সংগীতপ্রেমীদের কাছেও সমান জনপ্রিয়। ঢাকায় ২০১৬ সালে আর্মি স্টেডিয়ামে অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা’ শীর্ষক কনসার্টে গান করেছিলেন। সিম্ফনি অর্কেস্ট্রা’ কনসার্ট এখনও ভক্তদের মনে অমলিন। হয়ত আবারও ঢাকায় পারফর্ম করতে পারেন অরিজিৎ সিং। যদিও আয়োজকদের পক্ষ থেকে বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে বলে জানানো হয়েছে, তবুও ভক্তদের আগ্রহ তুঙ্গে (Arijit Singh)।

আরও পড়ুন: Zubeen Garg: জানতেন আশ্চর্য ম্যাজিক! সারেগামাপা-র মঞ্চে জুবিনের না জানা গল্প
চিরকাল সতেজ
মঞ্চে পারফর্ম করার সময় অরিজিৎ সবসময় থাকেন সহজ-সরল, মাটির মানুষ। অতিরিক্ত আড়ম্বর নয়, বরং সুর আর অনুভূতির মধ্য দিয়েই তিনি দর্শকদের কাছে পৌঁছে যান। প্রতিদিন নতুন গান, নতুন রেকর্ডিং, নতুন সুর— তবুও অরিজিতের মিউজিক যেন চিরকাল সতেজ। আর তাই তিনি আজকের প্রজন্মের কাছে শুধু একজন গায়ক নন, এক প্রেরণার নাম (Arijit Singh)।


