Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বুধবার জি বাংলার (Zubeen Garg) জনপ্রিয় সঙ্গীত রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-এর এক বিশেষ পর্বের প্রোমো প্রকাশ্যে এসেছে। সেই প্রোমোই এবার দর্শকের চোখে জল এনে দিয়েছে। কারণ, এই পর্ব উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত গায়ক জুবিন গর্গ-(Zubeen Garg)কে । কী দেখা গিয়েছে প্রোমোতে? কারা কারা উপস্থিত থাকবেন?
কী দেখা গিয়েছে? (Zubeen Garg)
শুরুতেই দেখা যায় উত্তর ২৪ পরগণার প্রতিযোগী প্রিয়ম বিশ্বাস জুবিনের (Zubeen) অমর গান ‘বোঝে না সে বোঝে না’ পরিবেশন করছেন। তাঁর গলার সুরে ভেসে ওঠে এক অন্য আবহ। মঞ্চে সঙ্গীতের আবহের সঙ্গে সঙ্গে এক কোণে শিল্পী আঁকছেন জুবিনের প্রতিকৃতি। সঙ্গীতের সেরা মঞ্চে ভারত-বিখ্যাত গায়ক জুবিন গর্গের (Zubeen Garg) স্মৃতি চারণ করা হয়। মুহূর্তে বদলে যায় মঞ্চের আবহ।
বিচারক কুমার শানু (Kumar Sanu) বলেন, “জুবিন বড় মনের মানুষ ছিলেন।” তাঁর কথার সঙ্গে সঙ্গে দেখা যায় সহ-বিচারক জোজো-র (Jojo) চোখে জল। জিৎ গঙ্গোপাধ্যায় (Jeet Ganguly) বলেন, “ও যখনই মঞ্চে যেত, তখনই ম্যাজিক হত।” আর শান্তনু মৈত্র (Shantanu Moitra) যোগ করেন, “ওঁকে মানুষ রাজার মতো করে রাখবে।” পুরো পর্ব জুড়েই ছড়িয়ে ছিল জুবিনের স্মৃতি ও তাঁর গানের রেশ। দর্শক ও সহ-শিল্পীদের মনে আবারও জেগে উঠল সেই গায়কের অনন্য সুরের যাদু।
আকস্মিক মৃত্যু, তদন্তে নতুন মোড় (Zubeen Garg)
চলতি বছরের ১৯ সেপ্টেম্বর আচমকাই প্রয়াত হন জুবিন গর্গ (Zubeen Garg)। খবর পেয়ে স্তম্ভিত হয়ে গিয়েছিল পুরো দেশ। প্রাথমিকভাবে মৃত্যুকে ‘স্বাভাবিক’ বলে মনে করা হলেও পরে সামনে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, জুবিনের শরীরে নানা শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও তাঁকে নাকি স্কুবা ডাইভিং-এ নিয়ে যাওয়া হয়। মৃত্যুর পর থেকেই ভক্তরা প্রশ্ন তুলেছিলেন— এটা কি সত্যিই দুর্ঘটনা, নাকি পরিকল্পিত কিছু?
ভারতের হৃদয়ে স্থান (Zubeen Garg)
অসমের ছেলে হয়েও জুবিনের (Zubeen Garg) গলা ছুঁয়ে গিয়েছিল গোটা ভারতবর্ষকে। অসমিয়া, বাংলা, হিন্দি— একাধিক ভাষায় তিনি উপহার দিয়েছেন অসংখ্য হিট গান। তাঁর কণ্ঠে ‘বোঝে না সে বোঝে না’, ‘ইয়া আলি’— প্রতিটি গানই আজও সমান জনপ্রিয়। তাই তাঁর মৃত্যু শুধু অসম নয়, গোটা দেশের সঙ্গীতপ্রেমীদের জন্য এক বিরাট ক্ষতি।
হৃদয়স্পর্শী শ্রদ্ধাঞ্জলি
জি বাংলার (Zee Bangla) ‘সা রে গা মা পা’-এর এই বিশেষ পর্ব তাই শুধু একটি রিয়েলিটি শোর অংশ নয়, বরং এক হৃদয়স্পর্শী শ্রদ্ধাঞ্জলি। মঞ্চের আলো, প্রতিযোগীদের গান আর বিচারকদের চোখের জল— সব মিলিয়ে প্রোমোটিই জানিয়ে দিয়েছে, এই পর্বে থাকবে আবেগের স্রোত।
আরও পড়ুন: Hurricane Melissa: হ্যারিকেন মেলিসায় বিপর্যস্ত জামাইকা, মৃত্যুর সংখ্যা বাড়ছে প্রতি ঘণ্টায়!
অনুরাগীদের মধ্যে বেঁচে থাকা
সঙ্গীতের সেই মানুষটি আজ আর নেই। কিন্তু তাঁর গান, তাঁর সুর, তাঁর হাসি আজও বেঁচে আছে লক্ষ লক্ষ অনুরাগীর মনে। জি বাংলার এই উদ্যোগ যেন স্মরণ করিয়ে দিল— সত্যিকারের শিল্পী কখনও মরে না, তাঁর সুর চিরজীবী হয়।


