Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: সীমান্ত এলাকা, প্রিয় কফির কাপে চুমুক দিচ্ছেন, আর সামনে পাহাড়ি নদী। শুনতে স্বপ্নের মতো লাগলেও এটি এখন বাস্তব। অরুণাচল প্রদেশের তাওয়াং জেলার জেমিথাংয়ে ভারতীয় সেনাবাহিনী চালু করেছে এক অভিনব ক্যাফে “বর্ডার ব্রিউ ক্যাফে”(Arunachal Cafe)।
“বর্ডার ব্রিউ ক্যাফে” (Arunachal Cafe)
পর্যটন ও সীমান্ত অঞ্চলের মানুষের জীবিকা উন্নয়নের লক্ষ্যে ‘অপারেশন সদ্ভাবনা’র আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাফেটির সবচেয়ে বড় আকর্ষণ তার অবস্থান এটি তৈরি হয়েছে নিয়ামজাং চু নদীর উপর একটি পরিত্যাক্ত বেইলি ব্রিজের ওপর। পুরনো কাঠামোকে নতুনভাবে ব্যবহার করে তৈরি এই ক্যাফে উত্তর-পূর্ব ভারতে প্রথম ধরনের উদ্যোগ হিসেবে নজর কাড়ছে।
স্থানীয় সম্প্রদায়ের কর্মসংস্থান
এই ক্যাফে শুধু পর্যটকদের জন্য নয়, স্থানীয় সম্প্রদায়ের জন্যও গুরুত্বপূর্ণ। এটি পরিচালনা করছেন মনপা জনজাতির মহিলারা। এর ফলে তাঁদের কর্মসংস্থান তৈরি হয়েছে, পাশাপাশি পর্যটকরা পাচ্ছেন স্থানীয় সংস্কৃতি ও আতিথেয়তার স্বাদ।
পাহাড় ও নদীর মনোরম দৃশ্য উপভোগ
প্রাকৃতিক সৌন্দর্যকে গুরুত্ব দিয়ে ক্যাফেটির নকশা করা হয়েছে। বড় কাঁচের প্যানেল দিয়ে পাহাড় ও নদীর মনোরম দৃশ্য উপভোগ করা যায়। দর্শনার্থীরা চাইলে ব্রিজের উপর বসে বা নদীর ধারে বসেও সময় কাটাতে পারেন।
‘অপারেশন সদ্ভাবনা’
মাত্র ৩১ দিনে এই প্রকল্প সম্পন্ন হয়েছে, যা সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ প্রচেষ্টার ফল। ‘অপারেশন সদ্ভাবনা’র মাধ্যমে সীমান্ত এলাকায় সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং নাগরিক-সামরিক সম্পর্ক মজবুত করার কাজ চলছে।
পর্যটনের মানচিত্রে প্রভাব (Arunachal Cafe)
জেমিথাং তার প্রাকৃতিক সৌন্দর্য ও কৌশলগত গুরুত্ব থাকা সত্ত্বেও এখনও কম পরিচিত। এই ক্যাফে প্রকল্প সেই এলাকাকে পর্যটনের মানচিত্রে তুলে ধরতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: Sea Route: হরমুজের পর এবার কোন প্রণালী, ইরান যুদ্ধের প্রভাব কোন সামুদ্রিক রুটে?
বেকারি প্রশিক্ষণের আয়োজন (Arunachal Cafe)
এর আগে মার্চ মাসে মেঞ্চুকায় স্থানীয়দের জন্য এক মাসব্যাপী বেকারি প্রশিক্ষণও আয়োজন করা হয়েছিল। এসব উদ্যোগ মিলিয়ে অরুণাচলের দুর্গম এলাকাগুলিকে ধীরে ধীরে টেকসই পর্যটনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।



