Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : আসানসোলের পালপাড়ার বাসিন্দা বাপি পাল ও তাঁর স্ত্রী সোমা পাল পেশায় মৃৎশিল্পী (Asansol)। দুর্গাপুজো ঘনিয়ে আসায় তাদের কারখানায় চলছে রাতদিন কাজ। একের পর এক অর্ডার সামলাতে হিমশিম খাচ্ছেন দু’জন। সময়মতো প্রতিমা ডেলিভারি দেওয়াই তাঁদের এখন প্রধান লক্ষ্য। বাপি-সোমার হাতের নিপুণ শিল্পকর্মের সুনাম ছড়িয়ে আছে গোটা এলাকায়।
দুটি প্রতিমার কাজ প্রায় শেষ! (Asansol)
তাঁদের তৈরি দু’টি দুর্গা প্রতিমার কাজ প্রায় শেষের দিকে। শুধু ফিনিশিং টাচ বাকি ছিল। শনিবারই পুজো কমিটির সদস্যরা প্রতিমা নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার সকালে ঘটে গেল অঘটন।
সকালের চাঞ্চল্যকর আবিষ্কার (Asansol)
শুক্রবার সকালে কারখানায় ঢুকেই হতবাক বাপি পাল। দেখেন, দুর্গা প্রতিমার মুখ নেই! একটির নয়, দু’টি প্রতিমারই মুখ গায়েব। মুহূর্তে এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শুরু হয় চাঞ্চল্য। চারদিকে শোরগোল কে এমন কাজ করতে পারে?
তল্লাশি ও মুখ উদ্ধার (Asansol)
কিছুক্ষণের মধ্যেই প্রতিবেশীরা মিলে তল্লাশি শুরু করেন। অবশেষে চুরি যাওয়া মুখ দু’টি উদ্ধার হয় আরেক মৃৎশিল্পীর কারখানা থেকে। ঘটনার সঙ্গে জড়িত প্রীতম ঠাকুর নামে এক যুবককে ধরে স্থানীয়রা রাস্তার ধারে ল্যাম্পপোস্টে বেঁধে ফেলে। অভিযোগ, গণপিটুনির ভয়ে অভিযুক্ত যুবক চুরির কথা স্বীকারও করে নেন।
চুরির কারণ স্বীকারোক্তি (Asansol)
অভিযুক্তের স্বীকারোক্তি শুনে আরও বিস্মিত হন সবাই। তিনি জানান, বাপি-সোমার হাতে তৈরি দুর্গার মুখ ছিল অপরূপ ও নিপুণ। এলাকার অন্য কোনও শিল্পী এমন মুখ গড়তে পারেনি। তাই সেই শিল্পকর্মের আদল নকল করার জন্যই মুখ চুরি করা হয়েছিল।
খবর সূত্রে জানা যায়, শিল্পী বাপি পাল বলেন,
“আমরা অনেক মেহনত করে দুর্গার মুখ গড়েছিলাম। এ তল্লাটে এরকম মুখ আর কেউ বানাতে পারেনি। প্রতিযোগিতায় টিকতে না পেরে অন্য কারিগর রাতের অন্ধকারে আমাদের প্রতিমার মুখ চুরি করিয়েছে।”
আরও পড়ুন : Russia Earthquake: ৭.৮ মাত্রার কম্পন! কতটা বিপদে রাশিয়ার পূর্ব উপকূল?
পুলিশের হস্তক্ষেপ এই বিষয়!
খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। অভিযুক্ত প্রীতম ঠাকুরকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক ঝাড়খণ্ডের বাসিন্দা। তিনি আসানসোলে থেকে মৃৎশিল্পের কাজ করতেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযোগ দায়ের হলে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।



