Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: চুড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ল আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিম উল হকের(Asansol SIR)। তাঁর নাম বিচারাধীন হিসেবে অ্যাডিকেশনে রাখা হয়েছে।
নথি পাঠিয়েও নাম অ্যাজুডিকেশনে (Asansol SIR)
জানা গিয়েছে শুনানিতে তাঁর ডাক পড়েছিল। সেই সময় অসুস্থ হয়ে তিনি হায়দরাবাদে ছিলেন। সমস্ত নথি দিয়ে তিনি পরিবারের সদস্যকে নিয়মমাফিক শুনানিতে পাঠিয়েছিলেন। তারপরেও তার নাম আন্ডার অ্যাজুডিকেশনে রয়েছে।
সব নথি পেশ (Asansol SIR)
ওয়াসিম উল হক জানিয়েছেন, স্কুল সার্টিফিকেট থেকে শুরু করে পাসপোর্ট, ভোটার কার্ড, প্যান কার্ড আছে, আধার কার্ড তার কাছে আছে। শুনানিতে সেই সব নথি দেওয়া হয়েছিল। তাও তার নাম বিচারাধীন হিসেবে গণ্য হয়েছে।
আরও পড়ুন: Mousam SIR: SIR-এ যুদ্ধং দেহি মৌসম নূর, প্রক্রিয়া সম্পূর্ণ না হলে ভোট বয়কটের ডাক
‘নিরপেক্ষ নয় নির্বাচন কমিশন’ (Asansol SIR)
ওয়াসিম উল হক তিনবার জন প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। সরকারি ভাবে সেই শংসাপত্রও আছে। ওয়াসিম উলের আক্ষেপ, ভোটার লিস্টে আমার নাম ‘অ্যাজুডিকেটেড’ চলে এসেছে। ইলেকশন কমিশন একটা রাজনৈতিক দলের হয়ে কাজ করছে এটা একটা প্রমাণ। আমার কাছে সব নথি থাকার পরেও, আমি জনপ্রতিনিধি হয়েও যদি এই অবস্থা হয় তাহলে এরা সাধারণ মানুষের সঙ্গে কি করেছে? বাংলার মানুষ সব দেখছে।”



