Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় সঙ্গীত জগতের এক যুগান্তকারী (Asha Bhosle Death) অধ্যায়ের অবসান। ৯২ বছর বয়সে প্রয়াত হলেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে। তাঁর প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশজুড়ে, স্তব্ধ হয়ে পড়েছেন অসংখ্য অনুরাগী ও সঙ্গীতপ্রেমীরা।
শনিবার রাতেই হাসপাতালে ভর্তি (Asha Bhosle Death)
কিছুদিন আগেও একটি অনুষ্ঠানে তাঁকে (Asha Bhosle Death) দেখা গিয়েছিল স্বাভাবিক অবস্থায়। কিন্তু আচমকাই শনিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সূত্রের খবর, হৃদ্রোগ এবং ফুসফুসজনিত জটিলতায় ভুগছিলেন তিনি। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও শেষরক্ষা হল না।
বিদায় সুরসম্রাজ্ঞী (Asha Bhosle Death)
পরিবারের তরফে আগেই জানানো হয়েছিল, অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে তাঁর শারীরিক সমস্যা বাড়ছিল। তাঁর নাতনি জানাই ভোঁসলে সকলের কাছে ব্যক্তিগত পরিসর রক্ষার আবেদনও জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত জীবনযুদ্ধ থামিয়ে চিরবিদায় নিলেন এই সুরসম্রাজ্ঞী।

আরও পড়ুন: Asha Bhosle: ফুসফুসে সংক্রমণের জের, আচমকা অসুস্থ আশা ভোঁসলে!
দীর্ঘ কয়েক দশকের ক্যারিয়ারে আশা ভোঁসলে অসংখ্য অমর গান উপহার দিয়েছেন। হিন্দি থেকে বাংলা, মারাঠি থেকে অন্যান্য ভাষা-সব ক্ষেত্রেই তাঁর কণ্ঠ ছিল সমান জনপ্রিয়। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার ও পদ্মভূষণসহ বহু সম্মানে ভূষিত হয়েছেন।

তাঁর কণ্ঠ, তাঁর গান, তাঁর সুরের জাদু চিরকাল বেঁচে থাকবে। ভারতীয় সঙ্গীত জগতে যে শূন্যতা তৈরি হল, তা পূরণ হওয়ার নয়। আজ তাঁর স্মৃতিতেই ভর করে বেঁচে থাকবে লক্ষ লক্ষ মানুষের আবেগ।


