Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রতি বছরের মতো এবারও (Ashtami Special Look) এসেছে দুর্গা পূজো। এই পুজোর অষ্টমী তিথি সবসময়ই একটু বিশেষ হয় । এই বছর, দুর্গাপুজের অষ্টমী স্পেশাল লুক নিয়ে কিছু ভেবেছেন কী?
নায়িকার মতো নজরকাড়া (Ashtami Special Look)
নায়িকার মতো নজরকাড়া হয়ে উঠতে চাইলে এ বছর বেছে নিতে পারেন (Ashtami Special Look) হালকা সিক্যুইনের শাড়ি, সঙ্গে ভারি কাজের জমকালো ব্লাউজ। ব্লাউজে থাকুক জরি বা কুন্দনের সূক্ষ্ম কারুকাজ, যা আপনার লুককে করে তুলবে একেবারে রাজকীয়। সাজে থাকুক সাবেকি গয়নার বাহার -কানের দুল, হাতে চুড়ি, আর গলায় ঝলমলে চোকার। কপালে ছোট্ট লাল টিপ আর একগাল হাসিই যথেষ্ট, আপনার অষ্টমীর রূপে পূর্ণতা আনতে।
পুজোর সকালে স্নিগ্ধ সাজ পছন্দ? (Ashtami Special Look)
তাহলে গায়ের রঙের সঙ্গে মানানসই কোনও হালকা (Ashtami Special Look) রঙের শাড়ি বেছে নিতে পারেন, যার সঙ্গে থাকবে সলিড রঙের কনট্রাস্ট ব্লাউজ। সাজে যোগ করুন ভারী গয়না আর পরিপাটি হেয়ারস্টাইল। কপালে টিপ আর মুখে পারফেক্ট মেকআপে আপনি হয়ে উঠবেন পূজোর সকালবেলার এক অনন্যা প্রতিমা।
ওয়েস্টার্ন ঘরানা
আর যদি আপনার পছন্দ একটু ওয়েস্টার্ন ঘরানার সঙ্গে ফিউশন লুক-তাহলে স্লিভলেস ব্লাউজ বা স্টাইলিশ ওয়েস্টার্ন টপের সঙ্গে পরুন প্রিন্টেড বা সলিড রঙের শাড়ি। মানানসই হেয়ারস্টাইল আর ট্রেন্ডি মেকআপ আপনাকে এনে দেবে এক আধুনিক অথচ সংস্কৃতিমণ্ডিত লুক। অষ্টমীর সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডা হোক বা প্যান্ডেল হপিং-আপনার এই ফিউশন স্টাইল সবার নজর কাড়বেই।

আরও পড়ুন: ISI Kolkata: ভাষা গবেষকদের জন্য গবেষণার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান
অবশ্য যদি বেছে নিতে চান চিরকালীন বাঙালি রূপ, তবে জমকালো লাল শাড়ির সঙ্গে গলায় পরুন কুন্দনের ভারী চোকার। লাল টিপ, ঝকঝকে চোখের কাজল আর খোঁপা বেঁধে তাতে গুঁজে দিন গাঁদা বা রজনীগন্ধার ফুল। অষ্টমীর সন্ধ্যায় মণ্ডপ আলো করে আপনি হবেন সকলের মাঝে এক অনন্যা রূপকথার চরিত্র।


