Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজ থেকে শুরু হতে হতে চলেছে এশিয়া কাপ। আগামী বছরের টি টোয়েন্টি বিশ্বকাপকে পাখির চোখ করেই মাঠে নামতে চলেছে ভারত (Asia Cup 2025)। তার আগে জেনে নিন কোথায় কীভাবে দেখবেন এশিয়া কাপ খেতাবের লড়াই।
এশিয়া কাপের শিরোপা জয়ের প্রস্তুতি (Asia Cup 2025)
আজ অর্থাৎ মঙ্গলবার থেকে এশিয়া কাপ শুরু হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহিতে। সেই মতো সব দল নিজেদের প্রস্তুতিও সেরে ফেলছে। ভারতকেও দেখা গেছে অনুশীলনে দীর্ঘক্ষণ ঘাম ঝরাতে। বুমরা একদিকে যেমন টানা নেটে বল করে গেছেন তেমনই গিলকেও দেখা গেছে বুমরাকে সামলাতে। রিঙ্কু সিংকে দেখা গেছে ফিল্ডিং সেশনে অনেকটা সময় কাটাতে। তাছাড়া বাকি সব প্লেয়াররাও নিজেদের ঝালিয়ে নিতে কোনও খামতি রাখছেন না। এবারের এশিয়া কাপ হতে চলেছে টি টোয়েন্টি ফরম্যাটে। আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই প্রস্তুতি সেরে নিতে চাইছে অংশগ্রহণকারী সব দল (Asia Cup 2025)।
ভারতের প্রথম খেলা ১০ সেপ্টেম্বর। সেখানে ভারত মুখোমুখি হতে চলেছে আয়োজক সংযুক্ত আমিরশাহির বিরুদ্ধে। গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত ফেবারিট হিসেবেই মাঠে নামতে চলেছে। খেতাব লড়াইয়ের দৌড়ে ভারতকেই এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা। রোহিত-কোহলির পর অনেকটা তরুণ ব্রিগেডে ভরসা করেই দল নির্বাচন করেছে বোর্ড। একদিকে যেমন খেতাব জয়ের লড়াই তেমনই অন্যদিকে তারুণ্যের পরীক্ষা। ভারত ছাড়াও পাকিস্তানও ভরসা রাখতে চাইছে তাদের তরুণ ব্রিগেডের উপর। ১৪ তারিখ ভারত পাকিস্তান ম্যাচের দিকে থাকবে বিশেষ নজর। দুই দলই সুপার ফোরে যেতে পারে এবং সেটা হলে এই টুর্নামেন্টে আরও একবার মুখোমুখি হতে দেখা যাবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে (Asia Cup 2025)।

গ্রুপ পর্বে ভারত খেলবে ওমানের বিরুদ্ধে। গ্রুপ বি-তে শ্রীলঙ্কা বানান বাংলাদেশকে মুখোমুখি হতে দেখা যাবে। অন্যদিএক আফগানিস্তান আছে বেশ ভাল ফর্মে। আফগানিস্তানকে দেখা যাবে হংকংয়ের বিরুদ্ধে মাঠে নামতে। সব মিলিয়ে এশিয়া কাপ হতে চলেছে টানটান উত্তেজনার। এই মঞ্চে অনেকেরই আশা নতুন প্রতিভার উত্থান দেখা যাবে।
আরও পড়ুন: Mamata Banerjee: উত্তরবঙ্গ সফরের আগে SIR নিয়ে সরব মুখ্যমন্ত্রী
কোথায় কীভাবে দেখা যাবে এশিয়া কাপ?
এশিয়া কাপের সরাসরি সম্প্রচার দেখা যাবে সোনি টেন স্পোর্টস-এ এবং অনলাইনে ম্যাচ দেখা যাবে সোনি লিভের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে। এবারের এশিয়া কাপের গ্রুপ এ-তে আছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি ও ওমান অন্যদিকে গ্রুপ বি-তে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং।
ধারাভাষ্যকার হিসাবে যাদের দেখা যাবে তারা হলেন সুনীল গাভাসকার, রবি শাস্ত্রী সহ ভারতের বেশ কয়েক জন প্রাক্তন ক্রিকেটার। তাছাড়াও থাকতে চলেছেন ভারতীয় দলের প্রাক্তন দুই সহকারী কোচ ভরত অরুণ এবং অভিষেক নায়ারও (Asia Cup 2025)।


