Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব এবার (Auto Drivers Gas Crisis) পড়তে শুরু করেছে হুগলির চুঁচুড়া এলাকাতেও। বাণিজ্যিক রান্নার গ্যাসের সরবরাহে সমস্যার জেরে বিপাকে পড়েছেন চুঁচুড়া-ত্রিবেণী রুটের অটোচালকেরা। আগে এই রুটে প্রায় তিরানব্বইটি অটো চলত। কিন্তু গ্যাসের দাম বেড়ে যাওয়া এবং সরবরাহে অনিশ্চয়তার কারণে বর্তমানে সেই সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। ফলে রুটে নিয়মিত পরিষেবা চালাতে হিমশিম খেতে হচ্ছে চালকদের।
মূল ভরসা অটো (Auto Drivers Gas Crisis)
চুঁচুড়া থেকে ত্রিবেণীর দূরত্ব প্রায় (Auto Drivers Gas Crisis) তেরো কিলোমিটার। এই দীর্ঘ পথে যাতায়াতের জন্য মূল ভরসা অটোই। ছোট ব্যাটারি চালিত গাড়ি এই দূরত্বে সাধারণত চলাচল করে না। তাই যাত্রীদের অধিকাংশই অটোর উপর নির্ভরশীল। কিন্তু অটোর সংখ্যা কমে যাওয়ায় সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। অনেক সময় গন্তব্যে পৌঁছাতে বাড়তি সময় লাগছে।
ভাড়াও বেড়েছে কিছুটা (Auto Drivers Gas Crisis)
এর পাশাপাশি ভাড়াও কিছুটা বেড়েছে। আগে অটোচালকেরা গ্যাস কিনতেন প্রায় আশি টাকা প্রতি লিটার দরে। কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতির জেরে সেই দাম হঠাৎ করেই বেড়ে দাঁড়িয়েছে প্রায় একশো কুড়ি থেকে একশো তিরিশ টাকায়। ফলে খরচ সামলাতে চালকদের অনেকেই ভাড়া বাড়াতে বাধ্য হয়েছেন। এতে যাত্রীদের উপরেও বাড়তি আর্থিক চাপ পড়ছে।
আরও পড়ুন: LPG Shortage: পশ্চিম এশিয়ার সংঘাতে ভারতে গ্যাস সঙ্কট! মুম্বইয়ে বন্ধ হোটেল-রেস্তোরাঁ!
গ্যাস বুক করার ক্ষেত্রেও নতুন নিয়ম
অন্যদিকে গ্যাস বুক করার ক্ষেত্রেও নতুন নিয়ম চালু হয়েছে। নির্দিষ্ট সময়ের আগে আবার গ্যাস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ চালকদের। এর ফলে কাজ চালিয়ে যাওয়া আরও কঠিন হয়ে পড়েছে। অটোচালক ও যাত্রী-উভয়েই চাইছেন দ্রুত পরিস্থিতির সমাধান হোক। তাঁদের দাবি, গ্যাসের দাম নিয়ন্ত্রণে আনা এবং সরবরাহ স্বাভাবিক করতে সরকার দ্রুত পদক্ষেপ নিক, না হলে সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে বড় সমস্যা তৈরি হবে।


