Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি অর্থবর্ষের দ্বিতীয় কোয়ার্টারের ফিনানশিয়াল রিপোর্ট প্রকাশ করেছে এই ব্যাঙ্ক। টানা পাঁচ সেশনে বেড়েছে শেয়ার দর (Axis Bank)।
লাফিয়ে বাড়লো Axis Bank-এর শেয়ার (Axis Bank)
অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ার দর একটানা বেড়েছে শেষ পাঁচ সেশনে। চলতি অর্থবর্ষের কোয়ার্টারের ফিনানশিয়াল রিপোর্ট প্রকাশের পর থেকেই এই সংস্থার শেয়ার দর বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার প্রায় ৩.২ শতাংশ বেড়ে এই ব্যাঙ্কের শেয়ার দর দাঁড়িয়েছিল ১,২৭৬ টাকা। গত এক বছরে এটাই শেয়ারের সর্বোচ্চ দর (Axis Bank)। এই সময়ে এই সংস্থার স্টক কেনার বিষয়ে কী পরামর্শ দিচ্ছেন ব্রোকারেজ সংস্থা?
অ্যাক্সিস ব্যাঙ্ক গত সপ্তাহে প্রকাশ করেছে তাদের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের ফিনানশিয়াল রেজাল্ট। তবে সেই রেজাল্টে বিশ্লেষকদের এস্টিমেটের থেকে ডাউন রয়েছে। সংস্থার প্রফিটও কমেছে এই সময়ে। তবে নেট প্রফিট কমলেও অ্যাসেট কোয়ালিটি, নেট ইন্টারেস্ট মার্জিন বেড়েছে সংস্থার। এর পাশাপাশি গ্রোথ হয়েছে লোন এবং ডিপোজিটেও।

শেষ পাঁচ ট্রেডিং সেশনে অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ার দর ৫ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। গত এক মাসে ৮ শতাংশের বেশি দাম বেড়েছে এই স্টকের। গত ১ বছরে অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ার দর বেড়েছে ৯ শতাংশের বেশি। এই ব্যাঙ্কের শেয়ার নিয়ে আশাবাদী বেশিরভাগ ব্রোকারেজ সংস্থা। ব্রোকারেজ সংস্থাগুলো মনে করছে এই সংস্থার শেয়ার দর বৃদ্ধির ধারা অব্যাহত থাকবে। এই সংস্থার অপারেশনাল পারফরম্যান্সে ধারাবাহিকতা, লোনের বৃদ্ধি, ব্যালেন্স শিটের বৃদ্ধি দেখে আশাবাদী ব্রোকারেজ সংস্থাগুলো।

আরও পড়ুন: Bangalore Bus Accident: বেঙ্গালুরুগামী বাসে আগুন! ঝলসে গেল কত তরতাজা প্রাণ
অ্যাক্সিস ব্যাঙ্কের স্টকে ডোমেস্টিক ব্রোকারেজ ফার্ম প্রভুদাস লীলাধর ‘Buy’ রেটিং অব্যাহত রাখার পর টার্গেট প্রাইস ১ হাজার ৩৭৫ টাকা থেকে বাড়িয়ে করেছে ১ হাজার ৪২৫ টাকা। আইসিআইসিআই সিকিউরিটিজও ‘Buy’ রেটিং দিয়েছে অ্যাক্সিস ব্যাঙ্কের স্টকে এবং টার্গেট প্রাইস সেট করেছে ১ হাজার ৪৫০ টাকায়। HSBC অ্যাক্সিস ব্যাঙ্কের স্টকে ‘Buy’ রেটিং দেওয়ার সাথে এর টার্গেট প্রাইস ১ হাজার ৩৪০ টাকা থী বাড়িয়ে করেছে ১ হাজার ৪৬০ টাকা। নমুরা অ্যাক্সিস ব্যাঙ্কের স্টকে Buy’ রেটিং দেওয়ার পাশাপাশি টার্গেট প্রাইস সেট করেছে ১ হাজার ৪৪০ টাকায়। জেফেরিজ এই সংস্থার স্টকে ‘Buy’ রেটিং দিয়েছে এবং টার্গেট প্রাইস সেট করেছে ১ হাজার ৪৩০ টাকায় (Axis Bank)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


