Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চোট লুকিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছিলেন বাবর-ফখর? সামনে এল চাঞ্চল্যকর তথ্য (Babar Azam)।
পাকিস্তান ক্রিকেট নয়া বিতর্ক (Babar Azam)
পাকিস্তান ক্রিকেটের অন্দরে বিতর্কের কোনও শেষ নেই। ক্রিকেটে যেমনই পারফর্ম করুক দল কিন্তু বিতর্কের দিক থেকে সব সময় এগিয়ে থাকে পাকিস্তান ক্রিকেট। আইসিসি টুর্নামেন্টে দিনদিন লজ্জাজনক পারফর্ম করে চলেছে পাক ক্রিকেট দল। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফর্ম করেছে সলমন আঘার দল। ভারতের কাছেও লজ্জাজনক হার হয়েছে পাকিস্তানের। এরপরেই পাকিস্তান দলের জরিমানার কথা ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবার আবার নয়া বিতর্কে পাক ক্রিকেট। প্রকাশ্যে এল নতুন চাঞ্চল্যকর তথ্য (Babar Azam)।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের ডিরেক্টর এবং আকিব জাভেদ সম্প্রতি শেষ হওয়া ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা দুই ক্রিকেটার বাবর আজম এবং ফখর জামানকে নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁরা নাকি চোট লুকিয়ে অংশ নিয়েছেন বিশ্বকাপে। তাঁর দাবি অনুযায়ী বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে অংশ নেওয়ার পরেই হঠাৎ কীভাবে দুই ক্রিকেটার আহত হয়ে পড়লেন সেটা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে।

এক সাংবাদিক বৈঠকে মিসবাহ উল হক, সরফরাজ আহমেদ এবং আসাদ শফিকের সঙ্গে উপস্থিত ছিলেন আকিব জাভেদ। সেখানে তিনি জানান, বাবর এবং ফখর জামান হঠাৎ করেই চোট পেয়েছেন নাকি। তাই পুরো বিষয়টি খতিয়ে দেখতে বোর্ডকে তদন্ত শুরু করার অনুরোধ জানিয়েছেন তিনি।

বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বেশ কয়েকজন নতুন প্লেয়ারকে সুযোগ দেওয়া হয়েছে কিন্তু সেখানে বাবরের নাম থাকায় বিস্ময় প্রকাশ করেছেন তিনি। পরে জানা যায় বাবর নাকি ব্যাটিং অনুশীলনে বেশি মন দিতে চান আর সেই কারণে নিজেই খেলতে চাননি। কিন্তু সিরিজের দ্বিতীয় ম্যাচের পর আনুষ্ঠানিকভাবে জানানো হয় চোটের কারণে নাকি বাবর খেলতে পারেননি (Babar Azam)।
আরও পড়ুন: PM Modi: বাংলার নবনির্মাণের স্বপ্ন দেখছে বিজেপি, তৃণমূলকে সরাসরি নিশানা মোদির!
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আকিব জাভেদ প্রশ্ন তোলেন বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে খেলে ফেরার পর হঠাৎ কীভাবে আঘাত পেতে পারেন এই দুই ক্রিকেটার। তিনি বলেন, ‘হ্যাঁ, ফখরও চোট পেয়েছে। এই বিষয়টি নিয়ে তদন্ত করার জন্য আমরা ক্রিকেট বোর্ডকে অনুরোধ করছি। ফখরও কীভাবে আনফিট হয়ে গেল? বিশ্বকাপের পরেই এই দুই ক্রিকেটারের চোটের বিষয়টি হঠাৎ সামনে এসেছে।’
সঙ্গে তিনি যোগ করেছেন, ‘তা হলে বিশ্বকাপ চলাকালীন যখন ওরা খেলছিল, তখন কি ওদের ফিটনেস দেখা হচ্ছিল না? ওরা কি পুরোপুরি ফিট ছিল না? আমরা তো নির্বাচক, এ সব বিষয় আমাদের জানা উচিত। কিন্তু যখন কোনও দল বিশ্বকাপে যায়, তখন খেলোয়াড়দের স্বাস্থ্য বা চোট-সংক্রান্ত যে কোনও আপডেট রাখার দায়িত্ব থাকে দলের প্রধান কোচ এবং ফিজিওর। আর সেই তথ্য আমাদেরও জানানো উচিত (Babar Azam)।’


