Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় ফুটবলের চরম অনিশ্চয়তা ও অগোছালো (Baichung on Kalyan) পরিস্থিতি নিয়ে ফের সরব হলেন প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। দেশের ফুটবলের বর্তমান অবস্থাকে তিনি সরাসরি “বিপর্যয়” বলে উল্লেখ করেছেন। সেই সঙ্গে তোপ দেগেছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সভাপতি কল্যাণ চৌবের বিরুদ্ধে। বাইচুংয়ের মতে, দেশজুড়ে ফুটবলের যে অধঃপতন চলছে, তার মূল দায় এড়াতে পারেন না বর্তমান সভাপতি।
সম্পূর্ণ অস্বচ্ছতা (Baichung on Kalyan)
ফেডারেশনকে আক্রমণ করতে গিয়ে বাইচুং (Baichung on Kalyan) পরিষ্কার জানান, আইএসএল এবং অন্যান্য প্রতিযোগিতা কবে, কীভাবে হবে-তা নিয়ে সম্পূর্ণ অস্বচ্ছতা তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের দিকে তাকিয়ে আছে গোটা ফুটবলমহল। এর মাঝেই কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করে কিছুটা সাহায্যের ইঙ্গিত দিয়েছে, কিন্তু পরিস্থিতি তাতেও স্বাভাবিক হয়নি। মাঠের ফলাফলেও ধাক্কা খেতে হয়েছে ভারতকে-সম্প্রতি বাংলাদেশ ম্যাচে লজ্জাজনক হার ও ফিফা র্যাঙ্কিংয়ে নেমে যাওয়ার ঘটনা হতাশাকে আরও বাড়িয়েছে।
টালমাটাল অবস্থা (Baichung on Kalyan)
এই টালমাটাল অবস্থার ফলে একের পর (Baichung on Kalyan) এক ক্লাব অনুশীলন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। সুপার কাপের পর আর কোনও বড় টুর্নামেন্ট নেই। খেলোয়াড়দের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে আছে, তাও অনিশ্চিত। বাইচুং মনে করেন, ফেডারেশন নেতৃত্বে দায়িত্বজ্ঞানহীনতার ফলেই এই অবস্থা তৈরি হয়েছে। রাজনৈতিক মদতে কল্যাণ চৌবে সভাপতি হওয়ার বিরোধিতা তিনি আগেই করেছিলেন, আর আজ সেই আশঙ্কাই সত্যি হচ্ছে-এমনটাই দাবি তাঁর।
সমালোচনার মাঝেও আশার আলো
প্রাক্তন অধিনায়কের কটাক্ষ, এত ব্যর্থতার পরও সভাপতি পদে কল্যাণ কেন টিকে আছেন, তা রহস্যজনক। তাঁর কথায়, পদত্যাগ না করার পিছনে হয়তো বিশ্বকাপ দেখার আগ্রহই কারণ! বাইচুংয়ের এই মন্তব্যে ফুটবলমহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তবে সমালোচনার মাঝেও আশার আলো দেখছেন ভারতের এই কিংবদন্তি ফুটবলার। তাঁর মতে, এত অন্ধকারের মধ্যেও পথ আছে-ফেডারেশনের পরবর্তী নির্বাচনই সেই পথ খুলে দিতে পারে। নতুন কমিটি দায়িত্ব নিলে “শূন্য থেকে আবার শুরু” করতে হবে, আর সেই পুনর্গঠনের মধ্য দিয়েই ভারতীয় ফুটবল ঘুরে দাঁড়াতে পারে বলে বিশ্বাস বাইচুংয়ের।
আরও পড়ুন: Kunal Kamra: কুণাল কামরার ‘আপত্তিকর’ টি-শার্টে ক্ষুব্ধ বিজেপি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি!
এ দিন উত্তর–পূর্ব ভারতের প্রতিনিধিত্ব নিয়েও সরব হন তিনি। তাঁর বক্তব্য, পরবর্তী ফেডারেশন সভাপতি উত্তর–পূর্ব থেকে হওয়া উচিত, কারণ এই অঞ্চল বহু বছর ধরে ভারতীয় ফুটবলকে ধারাবাহিক ভাবে সেরা প্রতিভা দিয়ে এসেছে। তাঁর মতে, এই দায়িত্ব পালনের মতো দু’জন যোগ্য ব্যক্তি আছেন রাষ্ট্রের এই অংশে। তবে তিনি নিজে সভাপতি পদে লড়বেন না, সেটাও স্পষ্ট জানিয়ে দেন বাইচুং।


