Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শীতের আমেজে আগামী ডিসেম্বরেই (25K Marathon) শহরে বুঝতে চলেছে টাটা স্টিল ওয়ার্ল্ড 25k কলকাতা ম্যারাথনের আসর। দশম বর্ষে পা দিতে চলা কলকাতা ম্যারাথন গোল্ড লেভেল রেসের তকমা পেয়েছে। এবারের অংশগ্রহণকারীর সংখ্যা অতীতের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে যাবে বলেই আশাবাদী আয়োজকরা। ম্যারাথনে অংশগ্রহণকারীদের আরও উদ্দীপ্ত করতে অভিনব উদ্যোগ নিয়েছিল আয়োজকরা। ময়দানের রেঞ্জার্স ক্লাব তাঁবুর মাঠে ১০ লাকি রানারকে নিয়ে অভিনব প্রদর্শনীমূলক ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল বুধবার।

আরও পড়ুন: Baichung on Kalyan: ফুটবলে বিপর্যয় নিয়ে কল্যাণকে তীব্র আক্রমণ বাইচুংয়ের
মাঠে নেমেছিলেন বাইচুং ভুটিয়া (25K Marathon)
বল পায়ে মাঠে নেমেছিলেন ভারতীয় ফুটবলের আইকন বাইচুং ভুটিয়া (25K Marathon)। ‘বাইচুংস টেন’ ম্যাচে প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে ফুটবল খেললেন সব বয়সী মহিলা-পুরুষ-খুদেরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী। কলকাতা 25 K ম্যারাথন শারীরিক ফিটনেসের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে জানালেন টলি অভিনেত্রী। মহিলাদের নজরকাড়া অংশগ্ৰহণ যথেষ্ট ইতিবাচক বার্তা বলেই মনে করছেন শ্রাবন্তী।


