Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ কলকাতার বালিগঞ্জ স্টেশনে মঙ্গলবার (Ballygunge Accident) সন্ধ্যায় এক মর্মান্তিক ঘটনার জেরে আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। ব্যস্ত অফিসফেরত সময়ে হঠাৎই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়েন শত শত নিত্যযাত্রী। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওভারব্রিজ থেকে এক যুবক ঝাঁপ দিয়ে চলন্ত ট্রেনের উপরে পড়েন। মুহূর্তের মধ্যেই ওভারহেড বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে গুরুতর আহত হন তিনি। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ ও আরপিএফ।
বিকট শব্দ (Ballygunge Accident)
স্থানীয় দোকানদার ও যাত্রীদের বক্তব্য (Ballygunge Accident) অনুযায়ী, সন্ধ্যা সাড়ে সাতটার কিছু পরে ঘটনাটি ঘটে। তখন স্টেশনে ঢুকছিল একটি লোকাল ট্রেন। হঠাৎ বিকট শব্দে সবাই চমকে ওঠেন। নিরাপত্তার স্বার্থে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। প্রায় আধ ঘণ্টা পরিষেবা ব্যাহত থাকায় প্ল্যাটফর্মে ভিড় জমে যায়, অসন্তোষ বাড়ে যাত্রীদের মধ্যে।

আরও পড়ুন: Kolkata Book Fair: পকেটের টানেও পড়ার টান অটুট, শেষ লগ্নে জমজমাট বইমেলা
যুবকের পরিচয় নিশ্চিত করার চেষ্টা
রেল সূত্রে জানা গিয়েছে, যুবকের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চালানো হচ্ছে। তাঁর পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। পুলিশ পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে এবং কী কারণে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। স্টেশনে থাকা সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হচ্ছে বলে খবর।
একাধিক লোকাল দেরি
এই ঘটনার জেরে কিছু সময়ের জন্য দক্ষিণ শাখার একাধিক লোকাল দেরিতে চলে। অফিসফেরত যাত্রীদের অনেকেই বিকল্প পথে বাড়ি ফেরার চেষ্টা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ধীরে ধীরে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।


