Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশকে সময় দিয়েছিল আইসিসি। নির্ধারিত সময়ের আগেই সিদ্ধান্ত জানাল বাংলাদেশ (Bangladesh)।
বিশ্বকাপে নেই বাংলাদেশ (Bangladesh)
শেষ পর্যন্ত নিজেদের জেদ বজায় রাখলো বাংলাদেশ। ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলতে আসার সিদ্ধান্তেই অনড় থাকল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জানান, ভারতের মাটিতে এসে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। তিনি অভিযোগ করেন আইসিসি তাদের সাথে সুবিচার করেনি। বাংলাদেশের ক্রিকেটাররা এর আগে বিশ্বকাপ খেলার ইচ্ছে প্রকাশ করলেও বোর্ডের জেদের কাছে হার মানতে হলো তাদের খেলার ইচ্ছেকে (Bangladesh)।
বুধবার আইসিসি বোর্ডের পক্ষ থেকে বাংলাদেশের ভেন্যু বদলের আবেদন উড়িয়ে দেওয়া হয়েছিল এবং তাদের আরও ২৪ ঘন্টা সময় দেওয়া হয় সিদ্ধান্ত জানানোর জন্য। আইসিসি বোর্ডের সভায় ভোটাভুটিতে হার হয় বাংলাদেশের। এরপর বাংলাদেশের কাছে দুটো রাস্তা ছিল হয় তারা ভারতে খেলতে আসবে আর নয়ত নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে বিশ্বকাপ বয়কট করবে। তারা দ্বিতীয় রাস্তা বেছে নিলো শেষ পর্যন্ত।
৭ ফেব্রুয়ারি থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে চলেছে। তার আগে ভেন্যু বদল করা নিয়ে টালবাহানা চালাচ্ছিল বাংলাদেশ। নিরাপত্তার ঝুঁকির কথা বলে ভারতের বদলে শ্রীলঙ্কায় তাদের ম্যাচ আয়োজনের আবেদন জানায় কিন্তু আইসিসি সেই আবেদন নাকচ করে দিলেও বাংলাদেশ নিজেদের অবস্থান বদল করতে রাজি হয়নি। আইসিসি-র তরফে বাংলাদেশকে শেষ সময়সীমা দেওয়া হয় এবং স্পষ্ট ভাবে জানানো হয় বাংলাদেশ যদি ভারতে এসে বিশ্বকাপ না খেলে তবে তাদের জায়গায় সুযোগ পাবে স্কটল্যান্ড। সময় শেষের আগেই বাংলাদেশের বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে গেল।

জল যে এই দিকেই গড়াতে চলেছে সেই ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। কারণ বাংলাদেশ কোনওভাবেই নিজেদের সুর নরম করেনি বরং তারা হুমকির সুরে বলতে থাকে যে ভারতে এসে তারা বিশ্বকাপ খেলবে না। সমগ্র পরিস্থিতি বইতে থাকে অন্য খাতে।
২২ তারিখ ঢাকার হোটেল ক্রিকেটারদের সঙ্গে বৈঠক ছিল বাংলাদেশ সরকারের। সেই বৈঠক শেষে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত সরকারের। সেই অবস্থান থেকে তাঁরা সরতে পারবেন না। কারণ নিরাপত্তার সঙ্গে নাকি তাঁরা কোনও আপোস করতে চান না (Bangladesh)।
আরও পড়ুন: Donald Trump-Greenland: গ্রিনল্যান্ড নিয়ে গোপন সমঝোতা! তাই ইউরোপের উপর শুল্ক স্থগিত করলেন ট্রাম্প?
আসিফ নজরুল জানিয়েছেন, বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। সেই অবস্থানে তারা অনড় আছেন। যে নিরাপত্তা-উদ্বেগের কারণে তারা ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেটিরও কোনো পরিবর্তন হয়নি।
এদিকে বিসিবি-র সবাপতি আমিনুল ইসলাম বলেন, এখনও বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলতে চান তারা। এজন্য লড়াই চালিয়ে যাবেন। কিন্তু আইসিসি তো জানিয়েই দিয়েছিল, ভারতের মাটিতে এসে বাংলাদেশ না খেললে তাদের পরিবর্তে খেলবে স্কটল্যান্ড। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলার স্বপ্ন এখানেই শেষ হলো। তবে বিশেষজ্ঞদের মতে এর প্রভাব পড়তে চলেছে ক্রিকেটারদের খেলাতেও (Bangladesh)।


