Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচেও টসে হেরে মাঠে নামছেন সূর্যকুমার যাদবরা। তবে প্রথম একাদশে পরিবর্তন করা হয়েছে। দলে জায়গা পেয়েছেন রিঙ্কু সিং (Ind vs Aus)।
তিলক বর্মার জায়গায় দলে রিঙ্কু (Ind vs Aus)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় শিবির ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। এই অবস্থায় ব্রিসবেনে শেষ ম্যাচ খেলতে নামছেন সূর্যকুমার যাদবরা। এই ম্যাচ জিতলে সিরিজ ভারতের পকেটে। অন্যদিকে ম্যাচ দিকে সিরিজে সমতা ফেরানোর মরিয়া লড়াই চালাবে অজি শিবির (Ind vs Aus)। তবে এই ম্যাচও শুরু হলো টসে হেরে। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শ। অর্থাৎ ভারতকে প্রথমে ব্যাট করতে হবে (Ind vs Aus)।
তবে পঞ্চম ম্যাচে আবহাওয়া বাধা হতে পারে। অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর জানিয়েছে, বিকেলের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা কম। আবহবিদেরা আশ্বাস দিয়েছেন, বৃষ্টি হবে ক্ষণিকের অতিথি। ২৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা থকাবে। এই ম্যাচে এগিয়ে থেকে ম্যাচে নামছে ভারতীয় দল। তাই তারা আত্মবিশ্বাসী। এই ম্যাচ জিতে চাইবে ওয়ানডে সিরিজের বদলা নিতে। অন্যদিকে অস্ট্রেলিয়া চাইবে এই ম্যাচ জিতে সিরিজের সমতা ফেরাতে।

আরও পড়ুন: Africa: মালিতে ৫ ভারতীয় কর্মী অপহরণ: দেশে নিরাপত্তা নিয়ে আতঙ্ক
ভারতের প্রথম একাদশ
অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, শিবম দুবে, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জশপ্রীত বুমরা।
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ
ম্যাট শর্ট, মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিশ (উইকেটকিপার), টিম ডেভিড, জশ ফিলিপ, মার্কোস স্টোইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডোয়ারসুইস, জ্যাভিয়ের বার্টলেট, নাথান এলিস, অ্যাডাম জাম্পা (Ind vs Aus)।


