Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশের ফরিদপুর জিলা স্কুলের ১৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস (নগর বাউল)-এর কনসার্ট শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে (Bangladesh)। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠানস্থলে বহিরাগতদের হামলা ও ভাঙচুরের ঘটনায় অন্তত ১৫–২০ জন আহত হন।
জেমসের অনুষ্ঠানে গন্ডগোল (Bangladesh)
দুই দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর শেষ দিনে রাত ১০টার দিকে স্কুল মাঠে নির্মিত অস্থায়ী মঞ্চে জেমসের পারফর্ম করার কথা ছিল। তবে অনুষ্ঠান শুরুর ঠিক আগে একদল বহিরাগত প্রবেশে বাধা পেয়ে জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করে। প্রত্যক্ষদর্শীদের মতে, তারা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং মঞ্চ দখলের চেষ্টা চালায়।
কনসার্ট বাতিলের ঘোষণা (Bangladesh)
এ সময় শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা পিছু হটে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠায় জেলা প্রশাসনের নির্দেশে কনসার্ট বাতিলের ঘোষণা করে দেওয়া হয়। রাত ১০টার দিকে আয়োজক কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শামিম মঞ্চ থেকে এ সিদ্ধান্তের কথা জানান। অনুষ্ঠানের প্রচার ও মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক রাজিবুল হাসান খান বলেন, হামলার কারণ ও জড়িতদের পরিচয় এখনও স্পষ্ট নয়। ইটের আঘাতে অন্তত ১৫–২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
আরও পড়ুন: Ship Fire: সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজে আগুন: দ্রুত শুরু উদ্ধারকাজ, আগুনের কারণ জানা যায়নি
আহতের সংখ্যা খতিয়ে দেখা হচ্ছে (Bangladesh)
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হোসেন জানান, আহতের সঠিক সংখ্যা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে হামলাকারীরা কোনও জঙ্গি বা সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য এমন প্রমাণ মেলেনি। পুলিশের ধারণা, প্রিয় শিল্পীর গান শুনতে না পেয়ে উত্তেজিত কিছু ভক্ত এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।



