Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মুস্তাফিজুর ইস্যুতে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল পূর্বের অন্তর্বর্তী সরকার কিন্তু এখন সেই ছবি পাল্টে গেল (Bangladesh)।
উঠল আইপিএল সম্প্রচারের নিষেধাজ্ঞা (Bangladesh)
আইপিএলঈদের মিনি নিলামের পরেই যে বিতর্ক সবথেকে বেশি দানা বেঁধেছিল সেটা হলো মুস্তাফিজুরের আইপিএল খেলা নিয়ে। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক যখন প্রায় তলানিতে তখন কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের পেসার মুস্তাফিজুরকে দলে নেয়। আর তারপরেই ভারতীয়দের বিরোধিতার মুখে পড়তে হয় শাহরুখ খানের দলকে। এরপর এই তারকা পেসারকে বাদ দিতে বাধ্য হয় নাইট শিবির। যার ফলে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করে (Bangladesh)।
টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের পাশাপাশি দেশে আইপিএল-এর সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করে সেই সময়ের অন্তর্বর্তী সরকার। তবে তারপর বাংলাদেশের রাজনৈতিক চিত্র পরিবর্তন হয়েছে। ভারতের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার লক্ষ্যে বর্তমান বাংলাদেশ সরকার। আর তাই দুই দেশের সমর্কের বরফ গলানোর জন্য আরও এক ধাপ এগোল বাংলাদেশ। বাংলাদেশে আইপিএল সম্প্রচারে আর কোনও নিষেধাজ্ঞা নেই, তা জানিয়ে দিলেন সেখানকার নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাহির উদ্দিন স্বপন।

মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আগে স্থানীয় চ্যানেল ও কেবল অপারেটরদের নির্দেশ দিয়েছিল আইপিএল সম্প্রচার না করার। তবে সেই নিষেধাজ্ঞা আর থাকছে না বলেই জানানো হয়েছে। খেলার সঙ্গে রাজনীতি না মিশিয়ে যাতে আর্থিক ভাবে লাভবান হওয়া যায়, এমন পথেই হাঁটছে চাইছে বাংলাদেশের নতুন সরকার। এই নিয়ে মুখ খুললেন বাংলাদেশের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাহির উদ্দিন স্বপন। উল্লেখ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে যে প্লেয়ারদের যে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে সেই বিষয়ে সরব হয়েছিলেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার (Bangladesh)।
আরও পড়ুন: Jasprit Bumrah: নাইটদের বিরুদ্ধে নামার আগেই দলে যোগ বুমরার
এক সংবাদমাধ্যমকে বলেন, ‘এখনও পর্যন্ত কোনও ব্রডকাস্টার IPL সম্প্রচারের জন্য আমাদের কাছে আনুষ্ঠানিক ভাবে আবেদন করেনি। তবে কেউ অনুরোধ করলে তাতে সাড়া দেওয়ার জন্য আমরা প্রস্তুত।’
তিনি আরও বলেন, ‘আমরা কাউকেই সম্প্রচারে বাধা দেব না। স্টার স্পোর্টস বা অন্য যে কোনও চ্যানেলই বাংলাদেশে আইপিএল সম্প্রচার করতে পারে। তবে আমরা জোর করব না কোনও ক্ষেত্রেই (Bangladesh)।’


