Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ঘরের মাঠে জেমিমা এক ঝকঝকে সোনালী দিন। যোগ্য সঙ্গ দিলেন অধিনায়ক (Jemimah Rodrigues)।
‘হাল ছেড়ো না বন্ধু’ (Jemimah Rodrigues)
‘হাল ছেড়ো না বন্ধু’, কবির সুমনের এই বহুল জনপ্রিয় গানের লাইন যেন বারবার ঘুরে-ফিরে ভেসে বেড়াচ্ছে ভারতীয় সমর্থকদের কানে। অস্ট্রেলিয়ার মতো শক্ত প্রতিপক্ষের কাছে হার না মেনে আকাশ ছোঁয়া স্পর্ধার নাম জেমিমা। একবগ্গা জেদে সওয়ার হয়ে অপ্রতিরোধ্য অজিদের বিরুদ্ধে ভারতের জয় গাঁথা লিখে ফেললেন তিনি। সার্চ ইঞ্জিনে এখন তিনিই ট্রেন্ডিং। প্রবল পরাক্রমশালী অজিদের ঔদ্ধত্য চূর্ণ করার ইনিংস চাক্ষুষ করেছে গোটা ক্রিকেট বিশ্ব জেমিমা হাত ধরেই (Jemimah Rodrigues)।
জেমিমা রড্রিগেস এখন দেশের হৃদস্পন্দনে। তার বেড়ে ওঠা থেকে তার লড়াইয়ের গল্প এখনঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে। তার গল্প হয়ে উঠেছে অনুপ্রেরণার। আর সেটা হবে নাই বা কেন? গতকালের রুদ্ধশ্বাস ম্যাচে তিনি নিজের যে দক্ষতার পরিচয় দিয়েছেন সেটা অবিস্মরণীয় হয়ে থাকবে। ঘরে মাঠে বিশ্বকাপে জেতার সুবর্ণ সুযোগ থেকে ভারত এখন একধাপ দূরে। ম্যাচ শেষে তাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।গতকালের ম্যাচ যারা মিস করেছেন বাজি রেখে বলা যায় তার এই ম্যাচের হাইলাইটস বারবার দেখবেন।

ম্যাচে ব্যাট করার সময় বারবার ক্যামেরায় ধরা পড়ে তার মুখ। তাকে দেখা দেখা যায় নিজের সন্যেই বিড়বিড় করতে। কী বলছিলেন জানতে চাইলে জেমিমা বলেন ‘যত সময় শেষ হয়ে আসছিল তখন বাইবেলের একটা স্ক্রিপচার বলছিলাম বারবার। আর সেটা হলো, ‘গড উইল ফাইট ফর ইউ। ঠিক তাই হয়েছে। ভগবান লড়লেন আমার জন্য। আপ্রাণ চেষ্টা করছিলাম শান্ত থাকতে (Jemimah Rodrigues)।’

আরও পড়ুন: Ind vs Aus: ফের টস হেরে বিপাকে ভারত
জেমিমা সেঞ্চুরির পরেও সে ভাবে সেলিব্রেট করেননি। তার কারণ হিসেবে তিনি বলছেন, ‘আমার হাফ সেঞ্চুরি বা সেঞ্চুরি জরুরি ছিল না। বহুবার আমরা কাছ থেকে ফিরে গিয়েছি। আজ যে কারণে ভারতের জয়টা অনেক বড় কথা।’ তিনি আরও বলেন দৈবশক্তি না থাকলে এই অতিমানব ইনিংস খেলা আজ তার পক্ষে সম্ভব হতো না আর তাই তিনি প্রভু যিশুকে কৃতিত্ব দিয়েছেন।
বাড়তি অ্যাড্রিনালিন ক্ষরণ সামলে ঠান্ডা মাথায় এই জয়ের ইনিংস খেলার জন্য ঈশ্বরকে ধন্যনাদ দিয়ে তিনি বলেন ‘প্রভু যিশুকে আমি ধন্যবাদ জানাতে চাই। একার পক্ষে আমার আজ অস্ট্রেলিয়াকে হারানো সম্ভবই হতো না। আমার মা, বাবা, কোচ এবং প্রতিটি মানুষকে ধন্যবাদ জানাতে চাই যাঁরা আমার উপরে বিশ্বাস রেখেছিলেন। গত মাস জুড়ে বেশ কঠিন পরীক্ষা দিতে হয়েছে। অবশেষ স্বপ্ন যেন সত্যি হল (Jemimah Rodrigues)।’


