Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশে ছায়ানট, প্রথম আলো এবং দফতরে তাণ্ডব ও অগ্নিসংযোগ পদক্ষেপ করল পুলিশ। ঘটনার তিন দিন পর গ্রেফতার করা হল ১৭ জন অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, হামলার বিভিন্ন ভিডিয়ো খতিয়ে দেখে ওই ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। শনাক্ত করা হয়েছে আরও ৩১ জনকে(Bangladesh)। তাঁদেরও খোঁজ চলছে।
মামলায় ১৭ জন গ্রেফতার (Bangladesh)
তাণ্ডবের ঘটনায় রবিবার ৩০০ থেকে ৪০০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে তদন্তে নামে পুলিশ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসের জনসংযোগ শাখা জানায়,মামলায় ১৭ জন গ্রেফতার হয়েছে। ঢাকা-সহ দেশের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়ে এদের ধরা হয়। আরও যে কয়েকজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে তাঁদেরও খোঁজ চলছে।
প্রাথমিক ভাবে শনাক্ত ৩১ জন (Bangladesh)
ধৃতদের কয়েকজনের নাম জানা গিয়েছে। এরা হলেন মহম্মদ কাশেম ফারুক, মহম্মদ সাইদুর রহমান, রাকিব হোসেন, মহম্মদ নাইম, ফয়সাল আহমেদ প্রান্ত, মহম্মদ সোহেল রানা এবং মহম্মদ শফিকুল ইসলাম। পরে সন্ত্রাস দমন ও গোয়েন্দা শাখা আরও কয়েকজনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, হামলার ভিডিয়ো ফুটেজ বিশ্লেষণ করে ৩১ জন সন্দেহভাজনকে প্রাথমিক ভাবে শনাক্ত করা হয়। চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের কাছে বিশৃঙ্খলার ঘটনায় তিন জনকে শনাক্ত করা হয়েছে।
আরও পড়ুন: Stocks: এক্সপার্টদের মতে আজ কোন কোন স্টকে নজর রাখবেন?
হাদির মৃত্যুতে উত্তাল বাংলাদেশ(Bangladesh)
বৃহস্পতিবার রাতে তরুণ নেতা তথা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুসংবাদে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। ঢাকা, চট্টগ্রাম, খুলনা-সহ বিভিন্ন শহরে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন শয়ে শয়ে মানুষ। ভাঙচুর করা হয় ছায়ানটে। বাংলাদেশের দুই জনপ্রিয় সংবাদপত্র ‘প্রথম আলো’ ও ‘ডেলি স্টার’-এর দফতরেও চলে তাণ্ডব।



