Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: অস্থির বাংলাদেশে আশঙ্কায় ভুগছেন রাজনীতিবিদরা। বিভিন্ন দলের ১৫ জন রাজনীতিবিদ আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স বা নিরাপত্তারক্ষী চেয়ে অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানিয়েছেন(Bangladesh Security)। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রকসূত্রে এই তথ্য প্রকাশ করেছে সংবাদপত্র প্রথম আলো। আবেদন খতিয়ে দেখতে এই সপ্তাহেই বৈঠক বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রকের।
লাইসেন্স চেয়ে আবেদন সরকারি আধিকারিকদেরও (Bangladesh Security)
দেহরক্ষী নয়তো আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স চেয়ে আবেদন করেন ২৫ জন সরকারি আধিকারিকও। নিরাপত্তা চেয়ে আবেদনকারীদের মধ্যে উল্লেখযোগ্য, জামাত নেতা আমির শফিকুর রহমান, জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমদ।
হাদির মৃত্যুর পর নিরাপত্তার দাবি বেড়েছে (Bangladesh Security)
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রকের এক কর্তা জানান, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার পর নিরাপত্তা চেয়ে রাজনীতিবিদদের আবেদন ও খোঁজখবর নেওয়া বেড়েছে। আগেও কয়েক জন নিরাপত্তা চেয়ে আবেদন করেন বলে জানিয়েছেন ওই কর্তা। যদিও, অপব্যবহারের আশঙ্কায় আগ্নেয়াস্ত্রের ঢালাও লাইসেন্স দেওয়ার পরিকল্পনা বাংলাদেশ সরকারের নেই বলে জানা গিয়েছে।
একের পর এক রাজনৈতিক নেতা আক্রান্ত (Bangladesh Security)
গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন হাদি। তাঁকে সরকারি উদ্যোগে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সিঙ্গাপুরে। ছ’দিন চিকিৎসাধীন থাকার পর সেখানেই তাঁর মৃত্যু হয়। বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর জেলায় বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে তালা দিয়ে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে বেলালের সাত বছরের শিশুকন্যার। হাসপাতালে চিকিৎসাধীন বেলাল এবং তাঁর আরও দুই নাবালিকা কন্যা। সোমবার বাংলাদেশের খুলনায় নাহিদ ইসলামের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতা মহম্মদ মোতালেব শিকদারকে গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে।



