Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ঢাকায় ওসমান হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে (Bangladesh) ফের চরম উত্তেজনা ছড়াল। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে খুনি, হত্যার নেপথ্যে থাকা পরিকল্পনাকারী ও সহযোগীদের দ্রুত গ্রেফতারের দাবির পাশাপাশি আরও তিনটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়েছে। রবিবার রাতে ঢাকার শাহবাগ চত্বরে সংগঠনের ডাকা ‘সর্বাত্মক অবরোধ’ কর্মসূচি থেকেই এই চার দফা দাবি প্রকাশ্যে আনা হয়। একই সঙ্গে জানানো হয়, দাবিগুলি পূরণের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।
দৃষ্টান্তমূলক শাস্তি (Bangladesh)
ইনকিলাব মঞ্চ সূত্রে জানা গিয়েছে, সংগঠনের মূল (Bangladesh) ও প্রথম দাবি হল শহিদ ওসমান হাদি হত্যার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত সকলকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। উল্লেখযোগ্য বিষয়, নিহত হাদি ছিলেন এই ইনকিলাব মঞ্চেরই আহ্বায়ক। তাঁর মৃত্যু সংগঠনের কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে।
আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের (Bangladesh)
হত্যার বিচার ছাড়াও সংগঠনটির বাকি দাবিগুলির মধ্যে দুটি (Bangladesh) সরাসরি ভারত সম্পর্কিত। ইনকিলাব মঞ্চের দাবি, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে দেশে কর্মরত ভারতীয় নাগরিকদের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। তাদের যুক্তি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই সিদ্ধান্ত অত্যন্ত জরুরি। পাশাপাশি তারা আরও দাবি করেছে, ভারত যদি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের অন্যান্য শীর্ষ নেতাদের বাংলাদেশে ফেরত না দেয়, তবে নয়াদিল্লির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করা হোক।
আইনি বিচারের মুখোমুখি
চতুর্থ দাবিতে ইনকিলাব মঞ্চ বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে। সংগঠনের অভিযোগ, বিভিন্ন সংস্থার মধ্যে থাকা কিছু ব্যক্তি পরস্পরবিরোধী বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন। তাদের দাবি, এমন কর্মকর্তাদের চাকরি থেকে বরখাস্ত করে আইনি বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে সেনাবাহিনী ও গোয়েন্দা বিভাগে আওয়ামী লীগ-ঘনিষ্ঠ ব্যক্তিরা সক্রিয় রয়েছেন বলেও অভিযোগ তুলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

হাদি হত্যার বিচার
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের জানিয়েছেন, আগামী ২৪ কার্যদিবসের মধ্যেই ওসমান হাদি হত্যার বিচার সম্পন্ন করা তাদের প্রধান লক্ষ্য। বাকি তিনটি দাবিও অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই কার্যকর করতে হবে বলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। যদিও রবিবার রাতেই অবরোধ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা করা হয়েছে, তবুও আন্দোলন থামছে না। সোমবার দুপুরে শাহবাগে দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার পড়ুয়াদের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
আরও পড়ুন: Weather Update: কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকার রাস্তায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। সরকারি উদ্যোগে তাঁকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হলেও ছ’দিন পর তাঁর মৃত্যু হয়। এরপর থেকেই বাংলাদেশ জুড়ে বিক্ষোভ ও গণরোষ ছড়িয়ে পড়ে। যদিও ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, তবে মূল অভিযুক্ত ফয়সাল করিম ও তাঁর সহযোগী আলমগীর শেখ এখনও পলাতক। চাপের মুখে অন্তর্বর্তী সরকার জানিয়েছে, এই হত্যাকাণ্ডের বিচার তাদের আমলেই সম্পন্ন করা হবে।


