Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের স্টক। ৩ শতাংশ দাম বাড়লো সোমবারও। যার জেরে এর দর পৌঁছে গিয়েছিল প্রায় ২৭২.০৫ টাকায় (Bank of Baroda)।
শেয়ার দরে বড় বৃদ্ধি (Bank of Baroda)
সোমবার ট্রেডিং সেশনে শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ব্যাঙ্ক অফ বরোদার শেয়ারের। এই স্টক শেষ ট্রেডিং সেশনে ক্লোজিং হয়েছিল ২৬৩.৯৫ টাকায়। সোমবার এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের স্টকের ওপেনিং হয় ২৬৪.৭৫ টাকায়। তবে তারপরে শেয়ার দর ৩ শতাংশ বেড়ে পৌঁছে গিয়েছিল প্রায় ২৭২.০৫ টাকায়। যা গত ৫২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ (Bank of Baroda)।
মার্কেট বন্ধ হওয়ার সময় পর্যন্ত যদি এই সংস্থার শেয়ার গ্রাফ সবুজ থাকে তাহলে একটানা ৫ ট্রেডিং সেশনেই বৃদ্ধি হবে এই স্টকের। গত সপ্তাহে শেয়ার বাজারের টালমাটাল অবস্থার প্রভাবে এই ব্যাঙ্কের শেয়ারের উপর খুব বেশি পড়েনি।
ব্যাঙ্ক অফ বরোদা সম্প্রতি চলতি অর্থবর্ষের দ্বিতীয় কোয়ার্টারের পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। এই বছর জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ভাল ব্যবসা করেছে এই পিএসইউ সংস্থা। এক বছরের তুলনায় গ্লোবাল বিজনেস ১০.৪৭ শতাংশ বেড়েছে ব্যাঙ্ক অফ বরোদার। গ্লোবাল ডিপোজিট ৯.২৮ শতাংশ বেড়ে হয়েছে ১৫ লক্ষ কোটি টাকা। ডোমেস্টিক ডিপোজিটও ৯.৬৬ শতাংশ বেড়ে হয়েছে ১২.৭২ লক্ষ কোটি টাকা। যার কারণে দাম বেড়েছে এই সংস্থার শেয়ারের।

আরও পড়ুন: Missing person in Darjeeling: প্রবল বৃষ্টির রাতে কোথায় হারিয়ে গেল যাদবপুরের এই ছাত্র?
তবে যে শুধু কয়েকদিনেই দাম বেড়েছে তা নয়। বিগত কয়েক মাসেও এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে। এই স্টকের ৩ শতাংশের বেশি বৃদ্ধি হয়েছে অক্টোবর মাসেই। সেপ্টেম্বর মাসে বৃদ্ধি হয়েছে প্রায় ১১ শতাংশ। এই সংস্থার স্টকের দাম ৬ মাসে বেড়েছে প্রায় ১৬ শতাংশের বেশি। ১০ শতাংশের বেশি বৃদ্ধি হয়েছে গত ১ বছরে। যার থেকে গত ৫ বছরে লগ্নিকারীরা রিটার্ন পেয়েছে ৫০৩ শতাংশ (Bank of Baroda)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


