Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্যাঙ্ক কর্মীদের সঙ্গে ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশনের (Bank Strike India) বৈঠক ব্যর্থ হওয়ায় ২৭ জানুয়ারি দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট অনিবার্য হয়ে উঠল। এর জেরে সাধারণ মানুষের ব্যাঙ্কিং পরিষেবায় বড়সড় প্রভাব পড়তে চলেছে। শুধু একদিন নয়, বিভিন্ন সরকারি ছুটি ও সাপ্তাহিক বন্ধ মিলিয়ে টানা চারদিন ব্যাঙ্কের দরজা কার্যত বন্ধ থাকবে দেশজুড়ে। পশ্চিমবঙ্গে পরিস্থিতি আরও জটিল, সেখানে একদিন বেশি ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
ছুটির ক্যালেন্ডার অনুযায়ী…(Bank Strike India)
ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র (Bank Strike India) বসুর জন্মজয়ন্তী ও সরস্বতী পুজোর জন্য রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৪ জানুয়ারি মাসের শেষ শনিবার হওয়ায় নিয়ম অনুযায়ী ব্যাঙ্ক ছুটি। তার পর ২৫ জানুয়ারি রবিবার এবং ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস। এর ঠিক পরদিনই ২৭ জানুয়ারি ব্যাঙ্ক কর্মীদের ধর্মঘট। ফলে রাজ্যে মোট পাঁচদিন কার্যত ব্যাঙ্কিং পরিষেবা অচল হয়ে পড়তে পারে।

ধর্মঘটের ডাক (Bank Strike India)
এই ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ (Bank Strike India) ব্যাঙ্ক ইউনিয়নস। তাদের মূল দাবি-ব্যাঙ্কে সপ্তাহে পাঁচদিন কাজ চালু করা। অর্থাৎ, রবিবারের পাশাপাশি প্রতিটি শনিবারই ছুটি ঘোষণা করার দাবি তুলেছেন কর্মীরা। ইউনিয়নের তরফে জানানো হয়েছে, এর বিনিময়ে সপ্তাহের কাজের দিনগুলিতে প্রতিদিন অতিরিক্ত ৪০ মিনিট করে গ্রাহক পরিষেবা দেওয়ার প্রস্তাবও রাখা হয়েছে। তবে এই প্রস্তাবে রাজি হয়নি ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশন।

সমাধানসূত্র বেরোয়নি
বুধবার মুম্বইয়ে আইবিএ এবং ব্যাঙ্ক ইউনিয়নগুলির মধ্যে দীর্ঘ বৈঠক হলেও কোনও সমাধানসূত্র বেরোয়নি। বৈঠক ভেস্তে যাওয়ার পর ইউনিয়ন নেতারা স্পষ্ট জানিয়ে দেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ২৭ জানুয়ারি ধর্মঘট হবেই। এই আন্দোলনে সংগঠিত ব্যাঙ্ক কর্মীদের পাশাপাশি অসংগঠিত কর্মীরাও অংশ নেবেন বলে জানানো হয়েছে।
এটিএম পরিষেবাতেও ধর্মঘটের প্রভাব
ধর্মঘটের প্রভাব পড়তে পারে এটিএম পরিষেবাতেও। যদিও অনেক ব্যাঙ্কে এটিএম পরিচালনা আউটসোর্স করা থাকে, তবু টানা ছুটির কারণে নগদ টাকা ভরার সমস্যা দেখা দিতে পারে। ফলে এটিএমে টাকা না পাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে অনলাইন লেনদেন, ইউপিআই, নেট ব্যাঙ্কিং ও মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: Mary Kom: জুনিয়র বক্সারের সঙ্গে অবৈধ সম্পর্ক! মেরির পয়সায় খেতেন তার স্বামী! বিতর্ক তুঙ্গে
বর্তমানে ব্যাঙ্ক কর্মীরা রবিবার ছাড়াও মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি পান। কিন্তু অন্যান্য সরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের মতো সম্পূর্ণ পাঁচদিনের কর্মসপ্তাহ চালুর দাবি দীর্ঘদিন ধরেই তুলে আসছে ইউনিয়নগুলি। কর্মীদের দাবি, আগের চুক্তি অনুযায়ী বাকি দুই শনিবারও ছুটি হওয়ার কথা থাকলেও তা এখনও কার্যকর করা হয়নি।


