Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে খেলতে আসতে চায়নি বাংলাদেশ। এবার নিজেরাই খেলতে চেয়ে চিঠি লিখল ভারতকে (BCB)।
ভারতকে চিঠি বাংলাদেশের (BCB)
ভারতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয় বাংলাদেশকে ছাড়া। কারণ তাঁরা ভারতে খেলতে অস্বীকার করে। কারণ হিসেবে নিরাপত্তাহীনতার কথা বলেছিল। এরপর বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেয় আইসিসি। এরপর অনেক জল গড়িয়েছে। এই ঘটনাকে ইস্যু করে কম নাটক পাকিস্তানও করেনি। যদিও বাংলাদেশের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরাসরি আপত্তি তুলেছিলেন বাংলাদেশের প্লেয়াররা। এর পাল্টা হিসেবে ভারতীয় ক্রিকেট বোর্ড বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ স্থগিত করে। এর পরেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পর্ক আরও তলানিতে এসে দাঁড়ায়। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছে সেই সম্পর্ক ঠিক করতে (BCB)।
খবরে প্রকাশ এক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের আগের সিদ্ধান্ত থেকে পাল্টি খেয়েছে। তারা ভারতীয় ক্রিকেট বোর্ডকে চিঠিও দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তার কারণে টি-২০ বিশ্বকাপ খেলতে আসতে চায়নি। বিসিবি-র পক্ষ থেকে তাঁদের ম্যাচগুলি শ্রীলঙ্কায় স্থানান্তরিত করার অনুরোধ করে কিন্তু আইসিসি তাঁদের এই সিদ্ধান্ত খারিজ করে দেয়।

এক রিপোর্টে বলা হয়েছে, BCB এখন BCCI-এর সঙ্গে বিষয়টি মিটিয়ে নিতে চায়। এই কারণে বাংলাদেশের পক্ষ থেকে BCCI-কে একটি চিঠি দেওয়া হয়েছে, যেখানে দুই দেশের মধ্যে পুরনো সম্পর্কের কথাও উল্ল্যেখ করা হয়েছে। এর পাশাপাশি বিসিবি চায় ভারত যাতে তাদের দেশের সিরিজ খেলতে যায় (BCB)।
আরও পড়ুন: EC Supplementary List: ৫২ লক্ষ ‘বিবেচনাধীন’ ভোটারের নিষ্পত্তি, অষ্টম অতিরিক্ত তালিকা প্রকাশ কমিশনের
তবে পুরো বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকিয়ে রয়েছে ভারত সরকারের দিকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ‘আমরা চিঠি পেয়েছি, তবে আমরা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত না জানলে কিছু করব না। সরকারের অনুমতি ছাড়া কোনো পদক্ষেপ নেওয়া হবে না।’
যদি দুই দেশের মধ্যে আগের সম্পর্ক দেখা যায় তবে দেখা যাবে দুই দেশের মধ্যে সুসম্পর্ক ছিল এমনকি ভারতের কারণেই বাংলাদেশ টেস্ট খেলার স্বীকৃতি পেয়েছিল। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই তাঁদের মুখে শোনা ভারত বিরোধিতার কথা আর তারপর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। তবে বাংলাদেশের নতুন সরকার আসার পর ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা চালাচ্ছে (BCB)।


