Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চন্দ্রকান্ত পণ্ডিতের জায়গায় কলকাতার দায়িত্ব নিলেন এই প্রাক্তন ক্রিকেটার (KKR)।
KKR-এর নতুন হেড কোচ (KKR)
কলকাতা নাইট রাইডার্সের নতুন হেড কোচ নিয়ে জল্পনা চলছিল। আগামী মরশুমের আইপিএল-এর আগেই ঘোষণা করা হলো কলকাতার নতুন হেড কোচের নাম। ২০১৮ সাল থেকে KKR-এর সঙ্গে যুক্ত তিনি। সামলেছেন সহকারী কোচ, ব্যাটিং পরামর্শদাতার দায়িত্ব। রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, অঙ্গকৃষ রঘুবংশী বা হর্ষিত রানা সহ বহু তরুণ ক্রিকেটার গড়ে তোলার পিছনের ছিল অভিষেক নায়ারের বড় অবদান। এবার আর ব্যাকস্টেজ না, প্রধান কোচের দায়িত্ব দেওয়া হলো তাকেই। বৃহস্পতিবার দুপুরে কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা করে জানানো হলো কলকাতার নতুন হেড কোচ অভিষেক নায়ারের নাম (KKR)।
গত মরশুমটা ভাল যায়নি কলকাতা। সমালোচনা হয়েছে মেন্টর ডোয়েন ব্র্যাভো ও কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের জুটি নিয়েও। এবার কেকেআরের কোচের পদে ফিরতে চলেছেন নাইট ব্রিগেডের পুরনো মুখ। ২০২৪-এ মেন্টর গম্ভীরের অধীনে নাইটরা আইপিএল চ্যাম্পিয়ন হয়। সেই দলের সহকারী কোচ ছিলেন অভিষেক নায়ার। পরে গম্ভীরের সঙ্গে ভারতের জাতীয় দলেও যান। তবে সেই চাকরি খুব একটা সুখকর না। বর্ডার গাভাসকর ট্রফির ব্যর্থতার জেরে চাকরি হারায় নায়ার। তারপর আবার কলকাতায় প্রত্যাবর্তন অভিষেকের।

আরও পড়ুন: World Cup: টস জিতে ব্যাটিং নিল অস্ট্রেলিয়া, কালো আর্মব্যান্ড পরে মাঠে অজিরা
এর আগে অ্যাকাডেমির হেড কোচের দায়িত্বে ছিলেন অভিষেক নায়ার। সম্প্রতি রোহিত শর্মার ফিটনেস বাড়ানোর ক্ষেত্রে ছায়াসঙ্গীর মতো ছিলেন তিনি। কে এল রাহুলের ফিটনেস এবং ফর্ম ফেরাতেও কাজ করেছেন অভিষেক নায়ার। তরুণদের তুলে আনার কাজটা বেশ ভালভাবেই সামলান অভিষেক।
হেডকোচের দায়িত্ব পাওয়ার পর তাকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। মিনি নিলামের আগে তালিকা চূড়ান্ত করতে হবে কোন ক্রিকেটারকে দলে রাখা হবে আর কোন তারকাকে ছেড়ে দেওয়া হবে। সূত্রের খবর অনুযায়ী গত মরশুমে ব্যর্থ বহু তারকাকে ছাড়তে চলেছে নাইট শিবির। সেই তালিকায় শুরুতেই নাম শোনা যাচ্ছে ভেঙ্কটেশ আইয়ারের। আন্দ্রে রাসেলকেও নিয়ে সিদ্ধান্ত নিতে হবে তাকে। গত মরশুমের আগে দলের কৌশলও ঠিক করতে হবে অভিষেক নায়ারকে (KKR)।


