Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশ ক্রিকেটারদের দাবি ছিল যতক্ষণ না পর্যন্ত নাজমুলকে অপসারণ করা হবে ততক্ষণ পর্যন্ত তাঁরা কোনও ক্রিকেট খেলবেন না (BCB)।
নতিস্বীকার করল বিসিবি-র (BCB)
২০২৬ সালের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেটমহলে বিতর্ক চরমে। সেই প্রভাব পড়েছে ঘরোয়া ক্রিকেটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিনান্স কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যে ক্ষুদ্ধ হন বাংলাদেশের ক্রিকেটাররা এবং তাঁরা সব ধরণের ক্রিকেট বয়কটের সিদ্ধান্ত নেন। এর জেরে বৃহস্পতিবার বিপিএল-এর ম্যাচ খেলতে নামেননি ক্রিকেটাররা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় শেষ পর্যন্ত বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হল বিসিবি (BCB)।
বিতর্কের সূত্রপাত মুস্তাফিজুরকে আইপিএল-এ খেলতে না দেবার পর যখন বাংলাদেশ জানায় তারা ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না এবং নাজমুল বলেন, ‘আমরা ওঁদের জন্য এত টাকা খরচ করি। তবুও বিভিন্ন জায়গায় গিয়ে পারফর্ম করতে ব্যর্থ হন। আজ পর্যন্ত একটাও বিশ্বমানের ট্রফি জিততে পেরেছি আমরা? যদি ক্রিকেটাররা বারবার ব্যর্থ হওয়ার পরে টাকা ফেরত দেওয়ার কথা বলতে পারতাম, তবেই ঠিক হতো।’ তাছাড়াও তামিম ইকবালকে ‘দালাল’ বলেও উল্লেখ করেন তিনি। তাঁর এই বক্তব্যকে ক্রিকেটাররা অপমানজনক হিসেবেই দেখছেন এবং যার প্রতিবাদে সরব হয়েছেন সব ক্রিকেটাররা।

রিপোর্ট অনুযায়ী প্লেয়ারদের চাপের মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাজমুল ইসলামকে ফিনান্স কমিটির চেয়ারম্যান পদসহ সব দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী তাঁকে সব ধরেনর দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছে। এর আগে তিনি তামিম ইকবালকে ‘দালাল’ বলার পরেই সরব হয়েছিলেন ক্রিকেটাররা।
বাংলাদেশের এক প্রথম সারির সংবাদমাধ্যমের খবর অনুযায়ী খেলোয়াড়দের বয়কটের ডাক এবং সিদ্ধান্তে অনড় থাকার জেরে BCB এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। বৃহস্পতিবার জরুরি বৈঠকে বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। আশা করছেন এখন সকল সমর্থকরা যে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের দাবিগুলি পূর্ণ হলে বিপিএল আবার নিয়মিত সূচিতে ফিরবে (BCB)।


