Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আগে আইপিএলের প্রথম পর্বের ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বৃহস্পতিবার গ্রুপ পর্বের পুরো সূচি জানিয়ে দেওয়া হলো ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে।
জানানো হলো পুরো আইপিএল-এর সূচি (BCCI)
আইপিএল-এর বাকি সূচি কবে প্রকাশ করা হবে এই নিয়ে জল্পনা চলছিল সমর্থকদের মধ্যে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, পুদুচেরি ও কেরলে ভোটের জন্য আইপিএল-এর সম্পূর্ণ সূচি প্রকাশ করা হয়নি। কিন্তু জল্পনা চলছিল খুব তাড়াতাড়ি এই সূচি প্রকাশ করা হবে (BCCI)।
অবশেষে বৃহস্পতিবার আইপিএল-এর গ্রুপ পর্বের পুরো সূচি জানিয়ে দেওয়া হলো ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। এর আগে প্রথম পর্বের ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল BCCI। দেশের চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন থাকায় বাকি সূচি স্থগিত ছিল। সেই সূচি এ বার জানিয়ে দেওয়া হয়েছে। গ্রুপ পর্বে রয়েছে মোট ৭০টি ম্যাচ।

২৮ মার্চ থেকে শুরু হচ্ছে এই মেগা টুর্নামেন্ট। প্রথম ম্যাচে মুখোমুখি হবে বেঙ্গালুরু এবং হায়দরাবাদ। এই ম্যাচ অনুষ্ঠিত হবে চিন্নাস্বামী স্টেডিয়ামে। তবে গত বছরের মর্মান্তিক ঘটনা মাথায় রেখে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। তবে সমাপ্তি অনুষ্ঠান হবে বলে আগেই জানিয়েছিল বোর্ড।

আরও পড়ুন: Weather Update: বিকেলে শহরজুড়ে বৃষ্টি, হঠাৎ বদল আবহাওয়ায়!
কেকেআর-এর প্রথম ম্যাচ ২৯ মার্চ। প্রতিপক্ষ মুম্বই। সেই ম্যাচ হবে মুম্বইয়েরওয়াংখেড়েতে। কেকেআর-এর পরের তিন ম্যাচ হবে ইডেনে। ২ এপ্রিল হায়দরাবাদ, ৬ এপ্রিল পঞ্জাব কিংস ও ৯ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবেন নাইট শিবির। এই চার ম্যাচের সূচি আগেই জানিয়েছিল বোর্ড।দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে ১৩ এপ্রিল থেকে ২৪ মে পর্যন্ত চলবে গ্রুপ পর্বের ম্যাচ। এর মধ্যেই বাকি ৫০টি ম্যাচ খেলা হবে (BCCI)।
এই পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বেঙ্গালুরু, মুম্বই, চেন্নাই, কলকাতা, দিল্লি, আমেদাবাদ, হায়দরাবাদ, লখনউ, জয়পুর, ধরমশালা, রায়পুর এবং নিউ চণ্ডীগড়ে। এই পর্বে যদিও প্লে-অফের সূচি ঘোষণা করা হয়নি BCCI-এর তরফে। দ্বিতীয় পর্বের সূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময়েই নির্ধারিত হয়ে যাবে প্লেঅফ। দ্বিতীয় পর্ব শুরু হবে ১৩ এপ্রিল, সেই ম্যাচে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। পাঞ্জাব কিংস তাদের ঘরের ম্যাচ খেলবে নিউ চণ্ডীগড় এবং ধরমশালায়। তিনটি ম্যাচ হবে ধরমশালায়।

১৯ এপ্রিল থেকে ১৬ মে-র মধ্যে ইডেনে কোনও খেলা নেই। এই সময়েই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন চলবে দুই দফায়। ২৩ ও ২৯ এপ্রিল হবে ভোট। ৪ মে ফলপ্রকাশ। তাই সেই সময় ইডেনে কোনও খেলা হবে না ক্রিকেটের নন্দন কাননে।

গ্রুপ পর্বে কলকাতার ১৪টি ম্যাচের মধ্যে ১২টি হবে সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে। দুপুরে রয়েছে দুটি ম্যাচ। ১৯ এপ্রিল ইডেনে রাজস্থান ও ৩ মে হায়দরাবাদের বিরুদ্ধে নাইটদের অ্যাওয়ে ম্যাচ শুরু হবে দুপুর ৩.৩০ মিনিট থেকে।

৪, ৫, ১১, ১২, ১৮,১৯, ২৫, ২৬ এপ্রিল এবং ৩, ১০, ১৭ ও ২৪ মে দুটি করে খেলা রয়েছে। অর্থাৎ, মোট ১২ দিন দুটি করে ম্যাচ রয়েছে। একটি খেলা দুপুর ৩.৩০ মিনিট ও দ্বিতীয় খেলাটি সন্ধ্যা ৭.৩০ মিনিটে শুরু হবে (BCCI)।
কলকাতা-মুম্বই হেড টু হেড
নাইট শিবিরকে প্রথম ম্যাচেই পড়তে হবে কঠিন চ্যালেঞ্জের মুখে। এর আগে রোহিত শর্মাদের বিরুদ্ধে ৩৫ বার মাঠে নেমেছে কলকাতা। যার মধ্যে ২৪টি ম্যাচই জিতেছে মুম্বই আর ১১টি ম্যাচ জিতেছে শাহরুখ খানের দল। টসে জেতার নিরিখেও এগিয়ে রয়েছে মুম্বই। তবে দলের সর্বোচ্চ রানের দিক থেকে এগিয়ে রয়েছে কলকাতা। মুম্বইয়ের বিরুদ্ধে নাইট শিবিরের সর্বোচ্চ স্কোর ২৩২ (BCCI)।
আইপিএল-এর ইতিহাসে কিছু রেকর্ড
- সর্বোচ্চ রান – বিরাট কোহলি, ৮৬৬১ রান
- সর্বাধিক চার – বিরাট কোহলি, ৭৭১টি চার
- সর্বাধিক ছয় – ক্রিস গেইল, ৩৫৭টি ছয়
- সর্বোচ্চ ব্যক্তিগত রান – ক্রিস গেইল, ১৭৫ রান
- সর্বোচ্চ উইকেট – যুজবেন্দ্র চহাল, ২২১টি উইকেট
- সর্বাধিক ডট বল করা বোলার – ভুবনেশ্বর কুমার, ১৭৯৩টি ডট
- সবচেয়ে দ্রুত অর্ধশতরান – যশস্বী জয়সওয়াল, ১৩ বল
- সবচেয়ে দ্রুত সেঞ্চুরি – ক্রিস গেইল, ৩০ বল


