Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: স্পনসর ছাড়াই এশিয়া কাপে খেলতে নেমেছে ভারতীয় দল। তবে বেশি দিন স্পনসর ছাড়া থাকতে হলো না। ভারতীয় দলের নতুন স্পনসর অ্যাপোলো টায়ার্স (BCCI)।
ভারতীয় দলের নতুন স্পনসর (BCCI)
এই মুহূর্তে ভারতীয় দল এশিয়া কাপ নিয়ে ব্যস্ত। সেখানে ভারতীয় দলের দাপট দেখা যাচ্ছে। Dream11-এর সঙ্গে চুক্তি ভেঙে যাওয়ার পর এশিয়া কাপের আগে নতুন স্পনসর না পাওয়ায় এশিয়া কাপে স্পনসর ছাড়াই নামতে হয়েছে দলকে (BCCI)। তবে এশিয়া কাপ চলাকালীনই স্পনসর পেয়ে গেলো BCCI।
ভারত সরকারের আইনের কারণে সরতে হয়েছিল ড্রিম ১১-কে আর তারপরেই দেরি না করে দ্রুত নতুন স্পনসরের জন্য আবেদনপত্র চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বোর্ড। তার কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত হয়ে গেল ভারতীয় দলের স্পনসরের নাম। ভারতীয় দলের সাথে চুক্তি হয়েছে অ্যাপোলো টায়ার্স-এর। সংবাদ পত্রের খবর অনুযায়ী অ্যাপোলো টায়ার্স প্রতি ম্যাচের জন্য ৪.৫ কোটি টাকা করে দেবে যা আগের থেকে বেশি। Dream11 দিতো ৪ কোটি টাকা অর্থাৎ ভারতীয় বোর্ডের যায় বাড়তে চলেছে। অ্যাপোলো টায়ার্স-এর সাথে চুক্তি হয়েছে ২০২৭ সাল পর্যন্ত। সেই পর্যন্ত খেলা হবে ১৩০টি ম্যাচ (BCCI)।

আরও পড়ুন: SBI Loot: বিজয়পুরায় স্টেট ব্যাঙ্কে ভয়াবহ ডাকাতি, সেনার পোশাক পরে ৮ কোটি কোটি টাকা লুট!
২ সেপ্টেম্বর ভারতীয় বোর্ড একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে যেখানে নতুন স্পনসরের জন্য আবেদন করতে বলা হয়েছিল। তবে এবার ভারতীয় বোর্ড জানিয়ে দিয়েছিল বেটিং, জুয়া বা অনলাইনে টাকা দিয়ে খেলতে হয় এমন কোনও সংস্থা বিডিংয়ে অংশ নিতে পারবে না। ১২ থেকে ১৬ তারিখের মধ্যে আবেদন করতে বলা হয়েছিল সেই বিজ্ঞপ্তিতে। ১৬ তারিখ বিডিংয়ের পর চূড়ান্ত হলো অ্যাপোলো টায়ার্স-এর নাম।
সূত্রের খবর অ্যাপোলো টায়ার্স-এর সাথে স্পনসর হওয়ার দৌড়ে ছিল ক্যানভা ও জেকে টায়ার। বিড়লা অপ্টাস পেইন্টস আগ্রহ দেখালেও তারা শেষ পর্যন্ত বিডিংয়ে অংশ নেয় নি। স্পনসর না থাকার কারণে সূর্যকুমার যাদবরা ইন্ডিয়া লেখা জার্সি পরে এশিয়া কাপ খেলছে। এখন দেখার এশিয়া কাপের বাকি ম্যাচে নতুন স্পনসরের নাম লেখা জার্সি পরে মাঠে নামে কিনা (BCCI)।


