Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দুরন্ত ফর্মে রয়েছেন ঈশান কিষান। অন্যদিকে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন বিরাট-রোহিত দুজনেই (Bihar)।
বিজয় হাজারটা রানের ফুলঝুরি (Bihar)
বিজয় হাজারে ট্রফির শুরু থেকেই যেন রানের বন্যা বইছে। রেকর্ড তৈরি হচ্ছে আবার সেই রেকর্ড নিমেষে ভেঙে যাচ্ছে। ২৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই ঘরোয়া টুর্নামেন্ট। খেলছেন বিরাট, রোহিত, শুভমন, পন্থ অর্শদীপের মতো তারকারা। সেই প্রতিযোগিতায় রেকর্ড গড়লেন বিহারের অধিনায়ক সাকিবুল গনি (Bihar)।
বুধবার ৫০ ওভারের বিজয় হাজারে ট্রফিতে ঈশান কিষান ৩৩ বলে সেঞ্চুরি করেন। কিন্তু অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ৩২ বলে শতরান করে নতুন ভারতীয় রেকর্ড গড়েছেন বিহারের অধিনায়ক। ঘরোয়া একদিনের ক্রিকেটে প্রথম দিনেই রানের বন্যা বইল। বৈভবের ৮৪ বলে ১৯০ রানের ইনিংসের দিনে ব্যাট হাতে তান্ডব দেখাল আরও দুই ব্যাটার। আয়ুষ লোহারুকা করলেন ৫৬ বলে ১১৬। তিনি ১১টি চার এবং ৮টি ছয় মারেন। তবে ভারতীয় ক্রিকেটে নতুন নজির গড়লেন সাকিবুল। ৩২ বলে শতরান করে লিস্ট এ ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরানের রেকর্ড করলেন বিহারের অধিনায়ক। তাঁর ৪০ বলে অপরাজিত ১২৮ রানের ইনিংসে রয়েছে ১০টি চার এবং ১২টি ছক্কা।

আরও পড়ুন: Calcutta High Court : দার্জিলিংয়ের পর্যটকদের জন্য সুখবর,বড়দিনের আগেই খুলছে গ্লেনারিজ
বৈভব বুধবার শতরান করেছে ৩৬ বলে। সকাল ১০টায় শতরান করে বৈভব। আর সাকিবুল শতরান করেছেন দুপুর সাড়ে বারোটা নাগাদ। অর্থাৎ আড়াই ঘণ্টার ব্যবধানে নতুন নজির বিহারের অধিনায়কের। বিহারের হয়ে ৫০ ওভারের ক্রিকেটে বৈভবের দ্রুততম শতরানের নজির আড়াই ঘণ্টার ব্যবধানে ভেঙে দিলেন সাকিবুল গনি। তিন ব্যাটারের দাপটে বিহার ৫০ ওভারে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে করেছে ৬ উইকেটে ৫৭৪ রান।
২৬ বছরের সাকিবুলের রেকর্ড গড়ার পর ৩৩ বলে শতরান করেন ২৭ বছরের ঈশান। ফলে ভারতীয় দলে প্রত্যাবর্তনকারী উইকেটরক্ষক–ব্যাটারের রেকর্ড গড়া হল না এক বলের জন্য। তিনি শেষ পর্যন্ত করেন ৩৯ বলে ১২৫ রান। ৭টি চার এবং ১৪টি ছক্কা মারেন ঈশান। কর্নাটকের বিরুদ্ধে ঈশানের ঝাড়খন্ড করেছে ৯ উইকেটে ৪১২ (Bihar)।


