Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আগামী বছর ভারতের মাটিতেই বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ আর তার আগেই বোর্ড প্রাক্তন ভারতীয় তারকাকে বড় দায়িত্ব দিতে চায় (BCCI)।
নতুন দায়িত্বে প্রাক্তন তারকা (BCCI)
সামনেই শুরু হতে চলেছে এশিয়া কাপ। সেই মতো দল বাছাইও হয় গেছে। এশিয়া কাপের প্রস্তুতি চলছে টি টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখেই। এশিয়া কাপে দলের পারফর্মেন্সর দিকে তাকিয়ে বোর্ড ও সমর্থকরা। তবে পরের বছর বিশ্বকাপ শুরুর আগেই শোনা যাচ্ছে দলের বড় দায়িত্ব পেতে পারেন ২০১১ বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন ধোনি। মহেন্দ্র সিংহ ধোনিকে মেন্টর হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বোর্ডের তরফে। কিন্তু সেখানেই শুরু হয়েছে নতুন জল্পনা, তবে কি গম্ভীরের উপর ভরসা হারাচ্ছে ভারতীয় বোর্ড (BCCI)?

সদ্য প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী ধোনিকে দলের মেন্টর হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বোর্ডের এক আধিকারিকের বক্তব্য অনুযায়ী ‘ধোনিকে আরও একবার মেন্টর হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বোর্ড মনে করছে, ধোনির মস্তিষ্ক, পরিকল্পনা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও অভিজ্ঞতা ভারতীয় দলকে সুবিধা করে দেবে। বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতায় ধোনি দলের সম্পদ হতে পারে।’ বহুবার ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে দলকে বড় ম্যাচ জেতাতে দেখা গেছে অতীতে আর এবার তাই ‘ক্যাপ্টেন কুলকে’ দলের সাথে যুক্ত করতে চাইছে বলেই ধারণা অনেকের (BCCI)।

এই খবর সামনে আসার পরেই জল্পনা শুরু হয়েছে, তবে কি একা গম্ভীরের উপর ভরসা হারাচ্ছে ভারতীয় বোর্ড। চলতি বছরই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন তিনি। তা হলে এরপরেও ধোনিকে মেন্টরের কেন প্রস্তাব দেওয়া হয়েছে? অনেকের মতে রোহিত শর্মা, বিরাট কোহলি না থাকায় ক্রিকেটারদের মাথার উপর ধোনির মতো কাউকে রাখতে চাইছে ক্রিকেট বোর্ড (BCCI)।
আরও পড়ুন : Plover bird: বিরলতম ঘটনা ক্রীড়াবিশ্বে, অস্ট্রেলিয়ার মাঠে খেলা বন্ধের সিদ্ধান্ত
ধোনি এর আগেও ভারতীয় দলের মেন্টরের দায়িত্ব সামলেছেন। ২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তাকে মেন্টর করা হয়েছিল। সেই সময় অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। রবি শাস্ত্রী ছিলেন দলের প্রধান কোচ।
এ বার আবার ধোনিকে প্রস্তাব দিলেও তিনি তা গ্রহণ করবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে। কারণ ধোনির সাথে গম্ভীরের মতামতের পার্থক্য আছে বলেই মনে করা হয়। তবে দুজনেই ২০১১ বিশ্বকাপ দলের সদস্য। বিশ্বকাপ জেতার ক্ষেত্রে দুজনের অবদান অস্বীকার করার জায়গা নেই। তবে মতামতের পার্থক্য থাকার ফলে দুজনকে আবার একসঙ্গে দেখা যাবে কিনা সেটা সময় বলবে (BCCI)।


