Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন বার্ষিক সাধারণ সভায় ভারতীয় ক্রিকেট বোর্ড রোহিত-বিরাটের পাশাপাশি রবীন্দ্র জাডেজার বেতন নিয়েও সিদ্ধান্ত নিতে পারে (BCCI)।
চুক্তিতে বিরাট-রোহিতের অবনমন? (BCCI)
ভারতীয় ক্রিকেটারদের বেতনে বড় পরিবর্তন আস্তে চলেছে। ২০২৫-২৬ মরশুমের জন্য কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করতে চলেছে BCCI, দীর্ঘদিন পর সেখানে বদল হবে। সূত্রের খবর প্রমোশন পেতে পারেন শুভমন গিল। কিন্তু অন্যদিকে বিরাট-রোহিতদের বেতন কমতে পারে (BCCI)।
রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেওয়ার পর অধিনায়কের দায়িত্ব এখন গিলের কাঁধে। তবে ওয়ানডে ফরম্যাটে রোহিত শর্মা খেললেও সেখানেও তাঁকে সরিয়ে অধিনায়ক করা হয়েছে গিলকে। অন্যদিকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। রিপোর্টে প্রকাশ এবার শুভমন গিলকে A+ গ্রেডে রাখতে পারে BCCI। বর্তমানে গিল রয়েছেন গ্রেড A-তে। যেহেতু গিল দুই ফরম্যাটেই অধিনায়ক তাই তিঁনি প্রমোশন পেতে পরনে। তবে প্রশ্ন রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজার ভবিষৎ নিয়ে। তাঁদের কি রাখা হবে A + গ্রেডে?
ভারতীয় বোর্ডের চুক্তি অনুযায়ী A+ গ্রেডে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, জশপ্রীত বুমরা ও রবীন্দ্র জাডেজা। এদের বেতন বছরে সাত কোটি টাকা। ই মুহূর্তে বুমরা ছাড়া আর কেউ তিন ফরম্যাটে খেলেন না। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী কোনও প্লেয়ার যদি তিন ফরম্যাটে না খেলেন তবে তাঁকে নিচের গ্রেডে নামিয়ে দেওয়া হয়। নিয়ম অনুযায়ী সেটা করতে পারে বোর্ড। যদিও গত বছর টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাডেজা অবসর নেওয়ার পর তাঁদের গ্রেড A+ থেকে সরায়নি BCCI।

BCCI-এর বার্ষিক সাধারণ সভা রয়েছে ২২ ডিসেম্বর। সেখানেই প্লেয়ারদের গ্রেড নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। রিপোর্টে বলা হয়েছে, ‘৩১ তম বার্ষিক সাধারণ সভা অনলাইনে আয়োজিত হবে সেখানে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে আলোচনা হবে। দুই তারকাই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন এবং এখন তাঁরা ODI ক্রিকেট খেলেন।’

আরও পড়ুন: Abhijan Book Cafe: বইয়ের পঞ্চম মুদ্রণ কি জানায় মিষ্টির জনপ্রিয়তা বাড়ছে?
শুভমন গিলের প্রোমোশন শুধু নয়। আরও একাধিক তারকার প্রোমোশন হতে পারে বলেই জানা যাচ্ছে। সেই তালিকায় রয়েছেন অর্শদীপ সিং, অভিষেক শর্মা, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, কুলদীপ যাদব, শ্রেয়স আইয়ার। এই প্লেয়াররা গ্রেড B ও C-তে রয়েছেন। তাঁরা জাতীয় দলে ধারাবাহিকভাবে পারফর্ম করছেন এবং নিজেদের দক্ষতা প্রমাণ করছেন। এ বার তাঁদের প্রোমোশন হতে পারে বলেই মনে করা হচ্ছে (BCCI)।


