Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ১৩৪ বছরের রেকর্ড ভেঙে চুরমার অ্যাশেজের পঞ্চম টেস্টে। নয়া নজির অজিদের (Ashes Series)।
নয়া কীর্তি অজিদের (Ashes Series)
টেস্ট ক্রিকেটে নতুন কীর্তি অস্ট্রেলিয়ার। ভাঙল ১৩৪ বছরের ইতিহাস। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেষ টেস্টের তৃতীয় দিনে ইতিহাস গড়ল অস্ট্রেলিয়ার। এই ম্যাচে অজি ব্যাটারদের দুর্দান্ত ব্যাটিং দেখা গিয়েছে। এই ম্যাচও বলা যায় কার্যত অজিদের কোর্টেই। এই ম্যাচে স্টিভ স্মিথ তাঁর কেরিয়ারের ৩৭ তম শতরান করেন এই ম্যাচে। ১৩৮ রানের ইনিংস খেলে আউট হন তিনি। ট্র্যাভিস হেড খেলেন ১৬৩ রানের ইনিংস। অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ৫৬৭ রানে। প্রথম ইনিংসে জো রুটের ১৬০ রানে ইনিংসের পরেও আটকে যায় ৩৮৪ রানে (Ashes Series)।

এই ম্যাচে ব্যাটিং অর্ডারে ধারাবাহিকতা দেখা গিয়েছে অস্ট্রেলিয়ার। ইনিংসে মোট সাতবার ৫০ রানের পার্টনারশিপ গড়ে তুলেছেন অজিরা। এমন ঘটনা ১৩৪ বছরের টেস্ট ইতিহাসে মাত্র একবার ঘটেছিল। সেই রেকর্ড ভারতের নামে। ২০০৭ সালে দ্য ওভালে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ছিল এই রেকর্ড। সেই ম্যাচে একমাত্র সেঞ্চুরি করেন অনিল কুম্বলে। অ্যালেক্স ক্যারি এবং স্মিথের মধ্যে ২৭ রানের পার্টনারশিপ। সেটা ৫০ রান অতিক্রম করলেই ভেঙে জেট ভারতের রেকর্ড।

আরও পড়ুন: BJP Leader Arrest: বিজেপি নেত্রীকে বিবস্ত্র করে মারধর, পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ!
তবে সেই রেকর্ড না ভাঙতে পারলেও অ্যাশেজের ইতিহাসে এক ইনিংসে সাতটি ৫০ রান বা তারও বেশি পার্টনারশিপ এর আগে কোনওদিন হয়নি। এর আগে ১৮৯২ সালে অ্যাডিলেডে ছটি ৫০ রানের পার্টনারশিপ ছিল ইংল্যান্ডের। যা ১৩৪ বছর ধরে অক্ষত ছিল। ছুঁতে পারেনি কোনও দল। আর সেই রেকর্ডই ভাঙল আজ। অ্যাশেজে মাত্র চারবার এক ইনিংসে ছটি ৫০ রানের পার্টনারশিপ আছে। তার মধ্যে দুইবার ইংল্যান্ড ও দুইবার অস্ট্রেলিয়া করেছে (Ashes Series)।


