Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করা হয়েছে। সেই দলে হার্দিক-বুমরার মতো প্লেয়ার থাকলেও সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে অক্ষরকে (BCCI)।
বিশ্বকাপে অক্ষর দলের ডেপুটি (BCCI)
শনিবার প্রকাশ্যে এসেছে আসন্ন ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় স্কোয়াড। ১৫ জনের এই দলে সবচেয়ে অবাক করেছে শুভমন গিলের দলে জায়গা না পাওয়া। তার ফরমনিয়ে খুব একটা খুশি নয় ভারতীয় বোর্ড বলেই সূত্রের খবর। অন্যদিকে বারবার ভাল পারফর্ম করার পরেও সঞ্জুর প্রথম একাদশে জায়গা না পাওয়া নিয়েও বারবার বিতর্ক তৈরি হয়েছে। অনেকের মতেই গিলের কারণে অন্যায় ভাবে সঞ্জুকে দলের বাইরে থাকতে হয়েছে। বিশ্বকাপের সেই দলে এবার জায়গা পেয়েছেন সঞ্জু। তবে টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক গিল না থাকায় তাঁর জায়গায় এই দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ স্পিনার-অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে (BCCI)।
অক্ষরকে এই দায়িত্ব দেওয়ার বিষয়ে মুখ খুলেছেন দলের নির্বাচক প্রধান অজিত আগরকার। তিনি বলেন, প্রাথমিকভাবে শুভমনকে বেছে নেওয়া হয়েছিল ভাইস ক্যাপ্টেন হিসেবে। যেহেতু ও দলে নেই, তাই কাউকে এই দায়িত্ব পালন করতেই হতো। আগে যখন শুবমান শুধু টেস্ট ক্রিকেট খেলছিল, টি-টোয়েন্টিতে অংশ নিচ্ছিল না, সেই সময়ে টিমের ভাইস ক্যাপ্টেন ছিল অক্ষর। তাই বিশ্বকাপেও ওঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।’ আগরকর তুলে ধরেছেন ২০২৫ সালের শুরুর দিকের ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের কথা। পাঁচ ম্যাচের ওই সিরিজ়ে সূর্যকুমার যাদবের ডেপুটি ছিলেন অক্ষর (BCCI)।

এর পাশাপাশি অক্ষর প্যাটেল গত মরশুমে আইপিএল-এ দিল্লিকে নেতৃত্ব দিয়েছিলেন। কেএল রাহুল থাকলেও তাঁর উপরে ভরসা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। ঘরোয়া ক্রিকেটে গুজরাটকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে। অধিনায়ক হিসেবে কুড়ি ওভারের ফরম্যাটে ১৭ ম্যাচে ১০টিতে জয় পেয়েছেন।
হার্দিক পান্ডিয়া চোট সরিয়ে দলে ফিরেই সিরিজ জয়ের জন্য মুখ্য ভূমিকা পালন করেছেন। ব্যাট হাতে যেমন বিধ্বংসী ছিলেন তেমন বল হাতেও উইকেট নিয়েছেন। আবার অন্যদিকে দলে থাকছেন ভারতের অভিজ্ঞ পেসার বুমরা। তাই এদের উপস্থিতিতে অক্ষরকে বেছে নেওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে সমর্থকদের মধ্যে (BCCI)।


