Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রোটিয়াদের বিরুদ্ধে সঞ্জু শেষ ম্যাচে দলে জায়গা পাবেন কিনা সেটাই এখন দেখার। অন্যদিকে দক্ষিণ ভারতে ম্যাচ নয় কেন, প্রশ্ন থারুরের (BCCI)।
ম্যাচ বাতিলের বিতর্ক পিছু ছাড়ছে না BCCI-এর (BCCI)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। চতুর্থ ম্যাচ খেলা হলে হয়ত সিরিজের ফলাফল নির্ণয় হয়ে জেট কিন্তু কুয়াশার কারণে সেই ম্যাচ বাতিল হওয়ার কারণে অপেক্ষা পঞ্চম মাসিকের যদিও সেক্ষেত্রে সিরিজ ড্র হওয়ার সম্ভাবনাও থেকে যাচ্ছে। ভারত জিতলে সিরিজ ভারতের পকেটে কিন্তু ভারত হেরে গেলে সিরিজ ড্র। চতুর্থ ম্যাচ বাতিলের পর সমর্থকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। ডেল স্টেন ও রবীন উথাপ্পার মতো প্ৰাক্তন ক্রিকেটাররাও এই নিয়ে মুখ খুলেছেন। এবার সেই বিষয় নিয়ে ভারতীয় বোর্ডের দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন শশী থারুর (BCCI)।
কংগ্রেস সাংসদ শশী থারুর বুধবার বলেছেন, ‘এই সময় দক্ষিণ ভারতে পলিউশনের কোনও সমস্যা হতো না। দৃশ্যমানতা পরিষ্কার থাকত। সবাই খেলা দেখতে পারতেন। এই সময় কেন উত্তর ভারতে ম্যাচ ফেলা হয়েছে? তার বদলে দক্ষিণ ভারতে ম্যাচ আয়োজন করা উচিত ছিল।’
লখনৌয়ে ম্যাচ বাতিল হওয়ায় অস্বস্তিতে পড়তে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লাকে। লখনৌয়ে ম্যাচ বাতিলের সময়েও একানা স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তিনি। বলছেন, ‘কুয়াশায় ম্যাচ বাতিল হওয়ায় সাধারণ মানুষ হতাশ। ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি উত্তর ভারতে ম্যাচ করা নিয়ে আমাদের ভাবতে হবে। এই সময়ে ম্যাচ দক্ষিণ বা পশ্চিম ভারতে স্থানান্তরিত করা যেতে পারে। ঘরোয়া ক্রিকেটেও বহু ম্যাচে কুয়াশার জন্য সময় নষ্ট হচ্ছে। এটা একটা সিরিয়াস সমস্যা (BCCI)।’

আরও পড়ুন: Kolkata Temperatures: বঙ্গে উধাও শীতের আমেজ! উইকেন্ডে বাড়বে উষ্ণতা, কী জানাচ্ছে হাওয়া অফিস?
আজ আহমেদাবাদে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা। এখানে কুয়াশা বা বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। চোটের জন্য অক্ষর প্যাটেল সিরিজের বাইরে। আগের ম্যাচ শুরু হওয়ার আগে চোট পান শুভমন গিল। সেই ম্যাচে তিনি খেলবেন না বলেই জানানো হয়েছিল। এই ম্যাচে গিল মাঠে নামতে পারবেন কিনা সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। সেই কারণে এই ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে জায়গা পেতে পারেন সঞ্জু স্যামসন। তিনি বারবার প্রথম দলে জায়গা পাওয়ার প্রবল দাবিদার হওয়া সত্ত্বেও তাঁকে থাকতে হয়েছে মাঠের বাইরে।

অন্যদিকে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব দীর্ঘদিন রান পাচ্ছেন না। তাঁর ফর্ম চিন্তা বাড়াচ্ছে ভারতীয় দলের। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফর্মের খোঁজে আজ মাঠে নামবেন স্কাই। তাঁর ভক্তদেরও প্রত্যাশা যে তিনি রানে ফিরুক। তবে আজ শেষ ম্যাচ হাড্ডাহাড্ডি হতে চলেছে কারণ এক দলের কাছে আজ সিরিজ জেতার হাতছানি আর অন্য দলের কাছে সিরিজ বাঁচানোর চেষ্টা (BCCI)।


