Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে পাকিস্তান রাজি হওয়ার পর সেই নিয়ে মুখ খুললো ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।
পাকিস্তানের সিদ্ধান্ত বদল নিয়ে কী বললো বিসিসিআই? (BCCI)
অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পাকিস্তানের নাটকে ইতি হয়েছে। সোমবার নিজেদের বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসে জানিয়েছে যে তারা ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে। এবার এই বিষয়টি নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। তিনি আইসিসি-কে সম্পূর্ণ কৃতিত্ব দিয়েছেন। তিনি জানিয়েছেন ICC-র উদ্যোগ ও আলোচনার ফলেই পরিস্থিতির সমাধান হয়েছে এবং ক্রিকেটই শেষ পর্যন্ত অগ্রাধিকার পেয়েছে (BCCI)।
পাকিস্তান বিশ্বকাপে যদি ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে অনড় থাকতো তাতে আইসিসি-র পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়তো ক্রিকেটবিশ্ব। সেইসব দিক চিন্তা করেই শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেট বোর্ড পাকিস্তানকে আবেদন করে বয়কটের সিদ্ধান্ত বদলাতে এবং ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে। সেই দাবিকেই মান্যতা দিয়ে সিদ্ধান্ত বদলের কথা পাকিস্তান জানিয়েছে তবে এর জন্য আইসিসি-র হস্তক্ষেপই প্রধান বলে জানিয়েছেন BCCI-এর সহ-সভাপতি রাজীব শুক্লা।

তিনি বলেন, ‘ICC চেয়ারম্যানের তত্ত্বাবধানে প্রতিনিধিরা লাহোরে গিয়ে পাকিস্তান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেন। এই আলোচনার পরেই গ্রহণযোগ্য সমাধান পাওয়া গিয়েছে। ক্রিকেটের স্বার্থকেই প্রাধান্য দেওয়া হয়েছে। তাই দায়িত্ব নিয়ে পুরো বিষয়টির সমাধানের জন্য আইসিসি অবশ্যই প্রশংসার দাবিদার (BCCI)।’

আরও পড়ুন: Mahashivratri 2026: একদিনের ব্রতেই বাড়তে পারে এনার্জি ও মানসিক শান্তি
১৫ ফেব্রুয়ারি কলম্বোয় আয়োজিত হবে ভারত-পাক মেগা ম্যাচ। তাই পাকিস্তানের সঙ্গে আলোচনা করে এত কম সময়ের মধ্যে সমস্যার সমাধান করাটাকে ICC-র বড় সাফল্য হিসেবেই দেখছেন রাজীব শুক্লা। জানালেন, সমস্ত টালবাহানার শেষে বিশ্বকাপের মঞ্চে এই বড় ম্যাচ হওয়ায় এতে লাভ হবে ক্রিকেটের। এই সিদ্ধান্তের পরেই বিমানভাড়া বাড়তে থাকে লাফিয়ে। ফলে স্পষ্ট যে বাকি সব ম্যাচের থেকে বেশি ক্রেজ থাকে ভারত-পাকিস্তান মহারণ নিয়ে।
রাজীব শুক্লা বাংলাদেশ প্রসঙ্গেও ইতিবাচক বার্তা দিয়েছেন। তাঁর দাবি, আলোচনার মাধ্যমে বাংলাদেশের দিকটাও ভেবে দেখায় স্বস্তি পেয়েছে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ICC-র ভূমিকার প্রশংসাও করেছে তারা। তাই সবার জন্যই এটা লাভজনক হয়েছে বলে মনে করছেন রাজীব শুক্লা (BCCI)।


