Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ব্যাটিং আর বোলিং দুই ব্যর্থতার মুখে পড়তে হয়েছে ভারতকে (Suryakumar Yadav)।
দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ গিল-সূর্য (Suryakumar Yadav)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ জিতে শুরু করলেও দ্বিতীয় ম্যাচের হারের মুখ দেখতে হলো ভারতকে। কার্যত বলা যায় দ্বিতীয় ম্যাচে মুখ থুবড়ে পড়তে হয়েছে ভারতীয় দলকে। ব্যাট ও বলে দুই ক্ষেত্রেই নিরাশ করেছে টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের ব্যাটিংয়ের সামনে ভারতের দিশেহারা বোলিং এবং ব্যাট হাতে দলের অধিনায়ক ও শুভমন গিলের ব্যর্থতা চিন্তা বাড়াচ্ছে ভারতের (Suryakumar Yadav)।
এশিয়া কাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও তার বিন্দুমাত্র ছাপ দেখা যায়নি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে। প্রথম ম্যাচে ভারত জয় পেলেও সেই ম্যাচ থেকেই বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। সেই বিতর্ক আরও বেড়েছে দ্বিতীয় ম্যাচে হারের পর। ম্যাচ শেষে সূর্যকুমার যাদব নিজেরদের ভুল স্বীকার করে নিয়েছেন কিন্তু তাতে সমালোচনা এড়িয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

চোট সরিয়ে সদ্য দলে ফিরেছেন শুভমন গিল। কিন্তু দলে ফেরার পর দুই ম্যাচেই ব্যর্থ হন তিঁনি। অধিনায়ক হওয়ার পর থেকেই ব্যাট হাতে রান পাচ্ছেন না স্কাই কিন্তু সঞ্জুর মতো ব্যাটার ফর্মে থাকলেও বারবার তাঁকে থাকতে হচ্ছে প্রথম একাদশের বাইরে। এই নিয়েও প্রশ্নের মুখে ভারতীয় শিবির। দলের অধিনায়ক ও ডেপুটি দুজনেই প্রথম দুই ম্যাচে ব্যর্থ হয়েছেন (Suryakumar Yadav)।

চণ্ডীগড়ের নতুন স্টেডিয়ামে বৃহস্পতিবার ১১ ডিসেম্বরের ম্যাচে ভারতীয় বোলারদের ব্যর্থতার সুযোগ নিয়ে প্রোটিয়া ব্যাটাররা প্রথমে ২১৩ রানের বিশাল স্কোর করে। দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের সামনে রীতিমত খেয়ে হারায় ভারতীয় বোলাররা। অতিরিক্ত রান দিয়েছে ২২। জবাবে ব্যাট করতে নেমে তিলক বর্মা ছাড়া পুরো দল ব্যাট হাতে ব্যর্থ। যার ফলাফল, দক্ষিণ আফ্রিকা ম্যাচ জেতে ৫১ রানে। এই হারের পর সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে অধিনায়ক সূর্যকুমার ও সহ-অধিনায়ক শুভমন গিলের ব্যর্থতা নিয়ে। গিল আউট হন প্রথম বলেই, আর সূর্য করেন মাত্র ৫ রান।
ম্যাচ হারের পর সূর্যকুমার স্বীকার করে নেন যে, রান করার দায়িত্ব তাঁদের দু’জনেরই নেওয়া উচিত ছিল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সূর্য বলেন, ‘ব্যাটিংয়ে আমাকে আর গিলকে ভালো শুরুটা করতে হতো। সব সময় অভিষেকের উপর নির্ভর করা যায় না। যেভাবে ও ব্যাট করে, ওরও কোনও দিন অফ-ডে যেতে পারে। আমার, শুভমন এবং আরও কয়েকজনের দায়িত্ব ছিল ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে শুভমন প্রথম বলেই আউট হয়ে যায়। তখন আমারই দায়িত্ব ছিল ইনিংসকে ধরে রাখা। আমাকে লম্বা ইনিংস খেলতে হতো। তবে আমরা এর থেকে শিক্ষা নেব এবং পরের ম্যাচে ভালো করব।’
আরও পড়ুন: Vinesh Phogat: অবসর ভেঙে ম্যাটে ফিরছেন ভিনেশ!
এই হারের পর প্রশ্ন উঠছে গিলের অফ ফর্ম এবং সঞ্জু স্যামসনকে প্লেয়িং-একাদশ বাইরে রাখা নিয়ে। যেখানে সঞ্জু দলে থাকার অন্যতম দাবিদার তাঁকে বারবার অপেক্ষা করতে হচ্ছে সুযোগ পাওয়ার জন্য। দলের এমন সিদ্ধান্তে অনেকেই বিস্মিত। সূর্যকুমারের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। যেখানে স্পিনারদের বলে কিছুটা রান চাপলেও এক ওভার বাকি থাকে অক্ষর প্যাটেলের, তাঁকে সম্পূর্ণ ওভার কেন বল করানো হলো না এর উত্তর সূর্যই দিতে পারবেন। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যে অনেক কিছু বিষয় ভারতের অস্বস্তির কারণ হয়ে উঠছে সেটা কার্যত স্পষ্ট (Suryakumar Yadav)।


