Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল শুরু মুখে নাম তুলে নিলেন বেন ডাকেট। এর কারণে শাস্তির মুখে পড়তে হতে পারে তাঁকে (Ben Duckett)।
দুই মরশুমের জন্য নিষিদ্ধ হবেন বেন ডাকেট? (Ben Duckett)
আইপিএল শুরু হওয়ার আগেই বড় ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস। ইংল্যান্ডের বাঁহাতি ওপেনার বেন ডাকেট আইপিএল শুরুর কয়েকদিন আগেই নিজের নাম প্রত্যাহার করলেন। নিলামে ২ কোটি টাকা দিয়ে তাঁকে নিয়েছিল দিল্লি। দলের ব্যাটিং লাইন-আপের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ধরা হচ্ছিল তাঁকে। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে তাঁর এরকম সিদ্ধান্তের ফলে বড় প্রভাব পড়তে চলেছে দলে। এখানে ক্রিকেটারদের দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে (Ben Duckett)।
তবে তিনি প্রথম নয়। এর আগে ইংরেজ অধিনায়ক হ্যারি ব্রুকও তাঁর নাম প্রত্যাহার করেছিলেন আইপিএল থেকে। ডাকেট জানিয়েছেন তিনি ইংল্যান্ড দলে নিজের জায়গা তৈরি করতে এবং ইংল্যান্ডের ক্রিকেট উন্নতিতে বেশি মন দিতে চান। প্রসঙ্গত অ্যাশেজে ইংল্যান্ড দলের শোচনীয় হার হয়েছিল এবং এই ইংরেজ ওপেনারের পারফরম্যান্সও আহামরি কিছু ছিল না। যার কারণে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেছে।

ডাকেট দিল্লি দল এবং দলের সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে একটি বার্তা দিয়েছেন । তিনি বলেছেন, ‘এটা খুব কঠিন সিদ্ধান্ত। দিল্লির সকলের কাছে আমি ক্ষমা চাইছি, আমি আসতে পারছি না। নিলামে নাম দেওয়ার সময় ভেবেছিলাম এটা দারুণ সুযোগ হবে। দিল্লির মতো দল আমাকে নেওয়ায় আমি খুব খুশি ছিলাম। এটা বিশ্বের সেরা টুর্নামেন্ট, অসাধারণ অভিজ্ঞতা হত (Ben Duckett)।’

এর সাথে তিনি আরও যোগ করেন, ‘আমি জানি না, আইপিএল-কে আমি হয়তো না খেলেই বিদায় জানাচ্ছি। এখন আমার বয়স ৩১, তাই এর পর সুযোগ পাওয়া কঠিন হতে পারে। তবুও আশা করি একদিন দিল্লির হয়ে খেলতে পারব। তবে অনেক ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি, এটা আমার কেরিয়ারের জন্য সঠিক।’
ডাকেট স্পষ্ট করে জানিয়েছেন, ‘আমি আইপিএল-এ খেলতে গিয়ে হয়তো বেশির ভাগ সময় সাইডলাইনে থাকতাম, তার পর হুট করে টেস্ট সিরিজে ফিরতে হত। এতে নিজের ভুলগুলো বোঝার সময় পেতাম না। আমি যত দিন সম্ভব ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটেই খেলতে চাই। ভবিষ্যতের দিকে তাকালে, এটাই ছিল আমার কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।’
আরও পড়ুন: Commission Rule: ভোটে বিশেষ পর্যবেক্ষকদের নজরদারি ১০ দফা বিধি জারি কমিশনের
নিজের দেশের প্রতি যতই তিনি দায়বদ্ধ থাকুক না কেন, তাঁর এহেন আচরণের জন্য শাস্তির মুখে পড়তে হতে পারে। আইপিএল-এর নিয়ম অনুযায়ী, নিলামে দল পাওয়ার পর কেউ যদি মরশুম শুরুর আগে সরে দাঁড়ান, তা হলে তাঁকে দুই মরশুমের জন্য নিষিদ্ধ করা হয়। ফলে তিনি আগামী দুই আইপিএল মরশুমে খেলতে পারবেন না। একদিকে বিদেশী প্লেয়ারদের চোট নিয়ে সমস্যায় দলগুলি তার মধ্যে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত, সুতরাং বলাই যায় বিদেশি প্লেয়ারদের নিয়ে রীতিমতো জেরবার ফ্রাঞ্চাইজিগুলি (Ben Duckett)।


