Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: রঞ্জি ট্রফির সেমি ফাইনালে জম্মু-কাশ্মীরের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলার (Bengal)।
রঞ্জিতে বিদায় বাংলার (Bengal)
এই মরশুমে বাংলার ফর্ম আশা জাগাচ্ছিল সমর্থকদের মনে। গত মরশুমে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল বাংলাকে। রঞ্জি ট্রফির শুরু থেকে দুরন্ত ছন্দে ছিলেন সামি, সুদীপ কুমাররা। কিন্তু ফের স্বপ্নভঙ্গ বাংলার। তার প্রধান কারণ দ্বিতীয় ইনিংসে বাংলার ব্যাটিং ব্যর্থতা। সামির আট উইকেটের লড়াই পুরোপুরি জলে গেল জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে। এই ম্যাচ হেরে সেমি ফাইনাল থেকে ছিটকে গেল বাংলা (Bengal)।
১২৬ রান তাড়া করতে নেমে মাত্র ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য নির্ধারিত রান তুলে ফলে জম্মু ও কাশ্মীর। ছয় উইকেটে ম্যাচ জিতে ফাইনালের টিকিট নিজেরদের নামে করে নিলো জম্মু ও কাশ্মীর। অন্যদিকে বাংলা সাজঘর জুড়ে হতাশা।
প্রথম ইনিংসে ১৪৬ রানের দুরন্ত ইনিংস খেলেন সুদীপ কুমার, যার রানের দৌলতে বাংলার স্কোর দাঁড়ায় ৩২৮। জবাবে বাংলার বোলারদের দাপটের সামনে ৩০২ রানে গুটিয়ে যায় জম্মু-কাশ্মীরের ইনিংস। সামি একাই আট উইকেট নিয়ে খেলার রাশ নিয়ে আসে বাংলার দিকে। ২৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলা। কিন্তু তারপরেই ব্যাটিং বিপর্যয় নেমে আসে বাংলা শিবিরে।

পাঁচ ক্রিকেটার ফেরেন এক অঙ্কের স্কোরে। অনুষ্টুপ মজুমদার (১২), সুরজ সিন্ধু জয়সওয়াল (১৪), শাকির হাবিব গান্ধী (১০) ও মহম্মদ সামি (১১)। বাংলার হয়ে সর্বোচ্চ রান শাহবাজ আহমেদের। ২৪ রান করেন তিনি। সব মিলিয়ে দ্বিতীয় ইনিংসে ৯৯ রানে অল আউট হয়ে যায় বাংলা (Bengal)।

আরও পড়ুন: Indo France:ভারত-ফ্রান্স যৌথ উদ্যোগ: এভারেস্টের উচ্চতায় ওড়ার কপ্টার তৈরি হবে ভারতে
জবাবে ব্যাট করতে তৃতীয় দিনের শেষে দুই উইকেট হারায় জম্মু-কাশ্মীর। জয়ের জন্য দরকার ছিল ৮৩ রান আর বাংলাকে জিততে হলে এই রানের মধ্যে আরও ৮ উইকেট নিতে হতো। চতুর্থ দিনের শুরুতে শুভম সিং পুন্ডিরকে ড্রেসিং রুমে ফেরান সামি। তবে বংশজ শর্মা (৪৩), আব্দুল সামাদের (৩০) সঙ্গে জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যান। এই জুটিতেই ভর করে ম্যাচ ছিনিয়ে নেয় বাংলার থেকে। এই প্রথম রঞ্জির ফাইনালে পৌঁছে ইতিহাস গড়ল তারা।
জয়ের জন্য জম্মু ও কাশ্মীরের সামনে টার্গেট দাঁড়ায় ১২৬। তবে তৃতীয় দিনের শেষে দুই উইকেট খুইয়ে বসেছিল তারা। জয়ের জন্য বাংলার দরকার ছিল আট উইকেট, জম্মু-কাশ্মীরের ৮৩ রান। চতুর্থ দিনের শুরুতে শুভম সিং পুন্ডিরকে ফেরান সামি। ক্যাপ্টেন পরশ ডোগরা ফেরেন নয় রান করে (Bengal)।


