Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অবিশ্বাস্য রান তাড়া করে জয় ছিনিয়ে নিল বাংলা (Bengal)।
বাংলার দুরন্ত জয় (Bengal)
বিজয় হাজারে ট্রফিতে যেন একের পর এক অবিশ্বাস্য ম্যাচের সাক্ষী থাকছেন দর্শকরা। এবার বাংলাও বিসাল রান তাড়া করে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল। বিজয় হাজারে ট্রফিতে সাত বল বাকি থাকতে তিন উইকেটে ম্যাচ জিতে নিল বাংলা বিদর্ভের বিরুদ্ধে (Bengal)।
প্রথমে ব্যাট করতে নেমে বিদর্ভ ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে তোলে ৩৮২ রান। সেই রান তাড়া করতে ৪৮.৫ ওভারে ম্যাচ জিতে নেয় বাংলা। ম্যাচের সেরা হন শাহবাজ আহমেদ। তিনি ৫৮ বলে করেন ৭১ রান।
বিদর্ভের ওপেনার আমন মোখাদে ১১০ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংসে রয়েছে ১২টি চার ও ৩টি ছয়। ধ্রুব শোরে করেন ২৫ বলে ১৩৬ রান। তার ইনিংসে রয়েছে ১৮টি চার। দুই ব্যাটাররের রানের উপর ভিত্তি করে বড় রানের টার্গেট বাংলাকে দিতে সক্ষম হয় বিদর্ভ। বাকিদের মধ্যে বাকিদের মধ্যে রবিকুমার সমর্থ (৪০) ও নচিকেত ভুটে (৩৮) উল্লেখযোগ্য রান করেন। ৫০ ওভারে পাঁচ উইকেটে ৩৮২ রান করে বিদর্ভ (Bengal)।

বাংলার বোলারদের মধ্যে সামি ১০ ওভার বল করে ৬৫ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট। অন্যদিকে আমির গনি ৮০ রানের বিনিময় নিয়েছেন ২টি উইকেট। বাকি বোলাররা কোনও উইকেট নিতে পারেননি।
আরও পড়ুন: Navi Mumbai International Airport: চালু নবি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর
বাংলার ব্যাটাররা সেঞ্চুরি না পেলেও ম্যাচ জিততে কোনও সমস্যা হয়নি। দুই ওপেনার খেলার গতিপথ সঠিক পথে বেঁধে দেন। অভিষেক পোড়েল করেন ৫৬। অপর ওপেনার অভিমন্যু ঈশ্বরণ ৬৭ বলে ৭১ রানের ইনিংস খেলেন। ওপেনিং জুটিতে বাংলা ১০৩ রান তোলে। যা জয়ের ভিত তৈরি করে দেয়। তিন নম্বরে সুদীপ ঘরামি ৪৯ বলে ৬৮ রান করেন। অনুষ্টুপ মজুমদার ৩৫ বলে ৩৩ রানের ইনিংস খেলার পরে শাহবাজ আহমেদ ৫৮ বলে ৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। শেষের দিকে আকাশদীপের ২৪ বলে ৩৮ রানের ইনিংস জয় এনে দেয় বাংলাকে (Bengal)।


