Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় অন্তরীক্ষ স্টেশনের মডেল প্রকাশ ইসরো-র। মহাকাশে ভারতের Space Station কেমন দেখতে হবে সেই ছবি প্রকাশ করলো ইসরো (ISRO)।
Bharatiya Antariksh Station (ISRO)
শুক্রবার থেকে শুরু হয়েছে দুই দিনের জাতীয় মহাকাশ দিবস উদযাপন। সেখানেই ভারতীয় অন্তরীক্ষ স্টেশনের মডেল প্রকাশ করলো ইসরো। মহাকাশে নজির গড়ার ক্ষেত্রে আরও একধাপ এগোলো ভারত। ভারতীয় অন্তরীক্ষ স্টেশনে থাকবে মোট পাঁচটি মডিউল, তারই একটি মডিউলের ছবি প্রকাশ করেছে ইসরো (ISRO)।
মহাকাশে নিজেদের স্পেস স্টেশন তৈরি করে সারা বিশ্বে চতুর্থ স্থানের অধিকারী হতে চলেছে ভারত। রাশিয়া, আমেরিকা এবং চিনের পর নজির গড়তে চলেছে ভারত। ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতীয় অন্তরীক্ষ স্টেশন স্থাপন এক গুরুত্বপূর্ণ মাইলফলক হতে চলেছে। ২০২৮ সালে BAS-01 অর্থাৎ, ভারতীয় অন্তরীক্ষ স্টেশনের প্রথম মডিউল রওনা হবে। ২০৩৫ সালের মধ্যে ভারতের স্পেস স্টেশন রেডি হয়ে যাবে। তারপর ২০৪০ সালে ওই মহাকাশ স্টেশন ছুঁয়েই প্রথম কোনও ভারতীয় চাঁদের মাটিতে পা রাখবেন (ISRO)।

আরও পড়ুন : Women’s World Cup: আইপিএলের কারণেই কি বিশ্বকাপে করা হলো বিরাট পরিবর্তন?
ভারতীয় অন্তরীক্ষ স্টেশন-০১ মডিউলটির ওজন ১০ টন হবে বলে আশা করা হচ্ছে। পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার উচ্চতায় যে কক্ষপথ রয়েছে সেখানে স্থান পাবে ভারতের স্পেস স্টেশন। এর প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে, দেশীয়ভাবে তৈরি পরিবেশগত নিয়ন্ত্রণ ও জীবন সহায়তা ব্যবস্থা (ECLSS), ভারত ডকিং সিস্টেম, ভারত বার্থিং মেকানিজম, স্বয়ংক্রিয় হ্যাচ সিস্টেম, মাইক্রোগ্র্যাভিটি গবেষণা ও প্রযুক্তি প্রদর্শনের জন্য প্ল্যাটফর্ম, বৈজ্ঞানিক চিত্র এবং ত্রু বিনোদনের জন্য ভিউপোর্ট (ISRO)।
ভারতীয় অন্তরীক্ষ স্টেশনে প্রোপালশন এবং ECLSS তরল, বিকিরণ, তাপীয় এবং মাইক্রো মেটিওরয়েড অরবিটাল ডেব্রিস (MMOD) সুরক্ষা, স্পেস স্যুট, অতিরিক্ত যানবাহন কার্যকলাপ সমর্থন করার জন্য এয়ারলক এবং ইন্টিগ্রেটেড এভিওনিক্স প্লাগ অ্যান্ড প্লে করার ব্যবস্থাও থাকবে (ISRO)।
মহাকাশ স্টেশনটি মহাকাশ পর্যটনকে সহায়ক করে তুলবে, অরবিটাল ল্যাবের সম্পদ ব্যবহার করে ভারত বাণিজ্যিক মহাকাশ ক্ষেত্রে প্রবেশ করবে। ভারতীয় অন্তরীক্ষ স্টেশন চলমান আন্তর্জাতিক সহযোগিতায় অবদান রাখবে এবং বৈজ্ঞানিক গবেষণার কেন্দ্র হিসেবে কাজ করবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির দিকে গবেষণার বিষয়ে এবং তাকে কেরিয়ার করার জন্য অনুপ্রাণিত করবে (ISRO)।


