Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আপনি যদি জিও, এয়ারটেল (Sim Closed) বা ভোডাফোন-আইডিয়া-র গ্রাহক হয়ে থাকেন এবং দীর্ঘদিন ধরে আপনার মোবাইল নম্বরে রিচার্জ না করে থাকেন, তাহলে আপনার সিম ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বহু মানুষ আজকের দিনে একটির বেশি সিম ব্যবহার করেন প্রথমটি মূল নম্বর হিসেবে, দ্বিতীয়টি শুধুমাত্র ইন্টারনেট বা নির্দিষ্ট প্রয়োজনের জন্য। কিন্তু নিয়ম না মেনে দীর্ঘদিন দ্বিতীয় নম্বরটি অচল রাখলে সমস্যায় পড়তে হতে পারে।
কতদিন বন্ধ থাকলে সিম নিষ্ক্রিয় হয়ে যায়? (Sim Closed)
টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি জানাচ্ছে, কোনও সিম যদি ৯০ দিন (Sim Closed) বা তার বেশি সময় ব্যবহার না করা হয়, তাহলে সেই সিম ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। এই নিয়ম জিও, এয়ারটেল এবং Vi-সব বড় সংস্থার ক্ষেত্রেই প্রযোজ্য। ‘ব্যবহার না করা’ বলতে বোঝানো হচ্ছে কোনও রিচার্জ না করা, ইনকামিং কল ছাড়া অন্য কোনও ফিচার ব্যবহার না করা (যেমন: আউটগোয়িং কল, ডেটা, এসএমএস ইত্যাদি)।
রিচার্জ না করলেও কতদিন ব্যবহার করা যাবে? (Sim Closed)
বড় টেলিকম কোম্পানিগুলি এখন গ্রাহকদের সুবিধার্থে রিচার্জ না করলেও (Sim Closed) প্রায় ৯০ দিন পর্যন্ত ইনকামিং কল এবং মেসেজ পরিষেবা চালু রাখছে। তবে এই সময়ের মধ্যে আউটগোয়িং কল, ইন্টারনেট ব্যবহার বা SMS পাঠানো যাবে না।
অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে কী হবে?
অনেক সময় দেখা যায়, গ্রাহকের অ্যাকাউন্টে টাকা রয়েছে কিন্তু রিচার্জ করা হয়নি। সেক্ষেত্রে, যদি ৯০ দিনের পরেও আপনার অ্যাকাউন্টে ২০ টাকার বেশি ব্যালেন্স থাকে, তাহলে সংস্থাটি স্বয়ংক্রিয়ভাবে সেই টাকা কেটে নেয় এবং আপনার নম্বরের ভ্যালিডিটি আরও ৩০ দিন পর্যন্ত বাড়িয়ে দেয়। এই চক্র চলতে থাকে যতক্ষণ না ব্যালেন্স ২০ টাকার নিচে নেমে আসে।

সিম নিষ্ক্রিয় হয়ে গেলে কী করবেন?
আপনার নম্বর যদি নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলেও চিন্তার কিছু নেই। ১৫ দিনের মধ্যে আপনি সেই নম্বর পুনরায় সক্রিয় করতে পারেন মাত্র ২০ টাকার ফি দিয়ে। তবে ১৫ দিনের বেশি সময় পেরিয়ে গেলে, নম্বরটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে এবং আর ব্যবহার করা যাবে না।
আরও পড়ুন: Kamal-Rajinikanth: বড় পর্দায় হিট ম্যাজিক, এক ফ্রেমে রজনীকান্ত-কমল হাসান!
কীভাবে নিজেকে রক্ষা করবেন?
যদি আপনার একটি সেকেন্ডারি নম্বর থাকে যা আপনি নিয়মিত ব্যবহার করেন না, তাহলে সময়মতো অন্তত একটি ছোট রিচার্জ করে রাখুন বা মাঝে মাঝে ইনকামিং কল গ্রহণ করুন। নয়তো গুরুত্বপূর্ণ নম্বরটি হারানোর আশঙ্কা থেকেই যাবে।


