Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: CSK-র বিরুদ্ধে খেলতে নেমে উইকেটের ডাবল সেঞ্চুরি ভুবির (Bhuvneshwar Kumar)।
আইপিএল-এ নজির ভুবির (Bhuvneshwar Kumar)
২০২৫ সালের আইপিএল খেতাব জেতার পর এই মরশুমেও যেন দুরন্ত গতিতে ছুটছে বিরাট বাহিনী। প্রথম ম্যাচে বড় রান তাড়া করে জয় আবার দ্বিতীয় ম্যাচে প্রথম ব্যাট করে ২৫০ রান। বেঙ্গালুরুর দাপটের সামনে দাঁড়াতেই পারলো না আইপিএল-এর ইতিহাসের অন্যতম ফ্রাঞ্চাইজি চেন্নাই (Bhuvneshwar Kumar)।
চেন্নাই দলের শুরু থেকেই যেন খারাপ সময় চলছে। একদিকে চোটের কারণে ছিটকে গিয়েছেন ধোনি। এই মুহর্তে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ধোনিকে। এই মরশুমে সঞ্জু স্যামসনকে দলে নেওয়া হলেও তিনি এখনও দলের জন্য কোনও অবদান রাখতে পারেননি। কিন্তু অন্যদিকে বেঙ্গালুরু যেমন চলতি আইপিএল-এ প্রথম দল হিসেবে ২৫০ রান করল তেমন এই ম্যাচেই এমন একটা রেকর্ড গড়লেন ভুবনেশ্বর কুমার যা বুমরা-সামির নেই।

চেন্নাইয়ের বিরুদ্ধে বেঙ্গালুরুর পেসার ভুবনেশ্বর যে রেকর্ড গড়লেন সেটা মাত্র এক উইকেট নিয়েই। তিনি আইপিএল-এর ইতিহাসে প্রথম পেসার যিনি উইকেটে ডাবল সেঞ্চুরি করলেন এবং পেসার ও স্পিনারের তালিকায় দ্বিতীয়। একমাত্র এই ক্লাবে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। চেন্নাইয়ের আয়ুষের উইকেট নিয়েই এই রেকর্ড নিজের নামে করে নিলেন ভুবি।

পুরনো চাল ভাতে বাড়ে আর এই কথাটাই যেন সত্যি প্রমাণ করছেন যে সকল বোলাররা তাদের মধ্যে অন্যতম এক নাম ভুবনেশ্বর। ম্যাচের দ্বিতীয় ইনিংসে আয়ুষকে ফেরান তিনি। আয়ুষ ভুবির বল পুল মারতে গিয়ে ব্যর্থ হন এবং ক্যাচ দিয়ে ফিরে যান সাজঘরে। এই উইকেট নিয়েই আইপিএল-এর ইতিহাসে প্রথম পেসার এবং সব বোলারদের মধ্যে দ্বিতীয় হিসেবে ২০০টি উইকেট নিলেন।
আরও পড়ুন: Kolkata Metro Service: ফের মেট্রো বিভ্রাট, এমজি রোডে আত্মহত্যার চেষ্টা!
ভুবনেশ্বর নিজের স্পেল শেষ করেন যখন সেই সময় তাঁর খাতায় রয়েছে ৩ উইকেট। তবে তিনি রান দিয়েছেন ৪১ কিন্তু তাতে চেন্নাইয়ের লাভের লাভ কিছু হয়নি। এই মুহূর্তে তাঁর উইকেট সংখ্যা আইপিএল-এ ২০২ টি। সেখানে চাহাল বেশ কিছুটা এগিয়ে রয়েছেন। তাঁর উইকেট সংখ্যা ২২৪টি ১৭৬টি ম্যাচ খেলে। তালিকায় রয়েছেন কলকাতার তারকা স্পিনার নারিন। ১৯১টি ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ১৯৩টি (Bhuvneshwar Kumar)।


