Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টি-টিউনটি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে ভারত ও শ্রীলঙ্কায়, সেই কথা মাথায় রেখেই বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণ অস্ট্রেলিয়ার (Australia)।
অস্ট্রেলিয়ার প্রাথমিক দল বিশ্বকাপের জন্য (Australia)
টি-টোয়েন্টি বিশ্বকাপ যত এগিয়ে আসছে সেই নিয়ে উন্মাদনার পারদ চড়ছে। সব দলের প্রস্তুতিও চলছে তৎপরতার সাথে। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের প্রাথমিক দল ঘোষণা করা হলো অস্ট্রেলিয়া ক্রিকেটের পক্ষ থেকে। যেহেতু এই টুর্নামেন্ট ভারত ও শ্রীলঙ্কায়, সেই কারণে দলে স্পিনার সংখ্যা বাড়ানো হয়েছে। প্রাথমিক দলে রয়েছেন প্যাট কামিন্স। চোটের কারণে অ্যাশেজ সিরিজে না খেলতে পারলেও বিশ্বকাপের প্রাথমিক দলে রয়েছেন জস হ্যাজলউডও (Australia)।
কামিন্স শেজে একটিই টেস্ট খেলেছেন। তারপর বক্সিং ডে টেস্ট খেলেননি তিনি। সিডনিতেও খেলবেন না। হ্যাজলউড তো গোটা অ্যাশেজেই খেলতে পারেননি চোটের জন্য। চলতি মাসের শেষেই কামিন্সের চোটের জায়গায় ফের স্ক্যান হবে। হ্যামস্ট্রিংয়ে চোট থাকলেও টিম ডেভিডকেও প্রাথমিক দলে রাখা হয়েছে। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড কর্তাদের আশা বিশ্বকাপের আগে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন তিনি।

মুখ্য নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘প্যাট কামিন্স, জস হ্যাজলউড ও টিম ডেভিড সুস্থ হয়ে উঠছে। আমরা আশাবাদী বিশ্বকাপে তিনজনকেই পাওয়া যাবে।’ তিনি আরও যোগ করেছেন, ‘এটা প্রাথমিক দল। তাই দলে পরিবর্তন হতেই পারে।’ ১৫ জনের প্রাথমিক দলে স্পিনার হিসেবে অ্যাডাম জাম্পা ছাড়াও আছেন বাঁহাতি স্পিনার ম্যাট কুনেম্যান ও কুপার কনোলি। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েলও দলে রয়েছেন পার্টটাইম স্পিনার হিসেবে।

আরও পড়ুন: India: নতুন বছর মহাকাল মন্দিরে পুজো দিয়ে শুরু করলেন স্মৃতিরা
প্রসঙ্গত, অস্ট্রেলিয়া গ্রুপ পর্বের সব ম্যাচই খেলবে শ্রীলঙ্কায়। যেখানে স্পিন সহায়ক উইকেটই হয়ত মিলবে। সবচেয়ে আশ্চর্যের হল উইকেটকিপার হিসেবে দলে আছেন শুধু জস ইংলিস। কোনও ব্যাক আপ কিপার রাখা হয়নি। তাছাড়া স্টার্ক না থাকা সত্ত্বেও কোনও বাঁহাতি পেসারও নেই দলে। পেসার হিসেবে দলে রয়েছেন কামিন্স ও হ্যাজলউড। এছাড়া অলরাউন্ডার হিসেবে ক্যামেরন গ্রিন ও মার্কাস স্টোইনিস রয়েছেন দলে। ১১ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে অজি ব্রিগেড (Australia)।
টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দল
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জস হ্যাজলউড, ট্রাভিস হেড, জস ইংলিস, ম্যাথু কুনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথুউ শর্ট, মার্কাস স্টোইনিস, অ্যাডাম জাম্পা।


